শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল নগরীতে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

বরিশাল নগরীতে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

বরিশাল নগরীতে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি
বরিশাল নগরীতে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

অনুসন্ধান ২৪>> পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বরিশালে র্যালি বের করেছে বরিশাল মহানগর, জেলা ও অংঙ্গসংগঠন মুছলিহীন। সোমবার (২০ মার্চ) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। সংগঠনটির মহানগর মুছলিহীনের সভাপতি, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত মাওলানা ড.আবু বকর ছিদ্দিক। বিশেষ অতিথি পরিচালক খানকায়ে মুছলিহীন হাফেজ মাওলানা মোঃমহিউদ্দিন রব্বানী উপস্থিত ছিলেন। র‌্যালির আগে এক সমাবেশে বক্তরা বলেন, দুনিয়ার মানুষের কল্যাণে প্রতিবছর মাহে রমজানের আগমন ঘটে। রহমত-মাগফিরাত ও নাজাতের মাস এটি। রমজানের রোজা ধনীর মনে গবিবের ক্ষুধার জ্বালা যেমন অনুভব করায়-তেমনি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মানবতার খেদমতের শিক্ষা দেয়। রমজানের পবিত্রতা রক্ষার্থে সব ধরনের অশ্লীলতা পরিহার করার আহ্বানও জানান বক্তারা। এছাড়া জেলা ও মহানগর যুব মুছলিহীন, জেলা ও মহানগর ছাত্র মুছলিহীন ও ৩০টি ওয়ার্ডের মুছলিহীনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯