সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুবাইয়ে ‘চিল’ করছেন হিরো আলম

দুবাইয়ে ‘চিল’ করছেন হিরো আলম

অনুসন্ধান ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন হিরো আলম। আগামীকাল সেখানের একটি স্বর্ণের দোকানের উদ্বোধন করবেন তিনি।

সেখানে অতিথি হয়ে হিরো আলমের পাশাপাশি আরও আছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের সাকিব আল হাসান, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, গায়ক নোবেলসহ আরও অনেকে।

দুবাইয়ের ওয়াল ফেমাস গোল্ড মার্কেট প্লেসে অবস্থিত গোল্ডের দেকান উদ্বোধনের জন্য গতকাল রোববার রাতেই ঢাকা ত্যাগ করেন হিরো আলম।

বর্তমানে দুবাই শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। যার প্রমাণ মেলে তার ফেসবুকে। আজ সোমবার দুবাইয়ের একটি সুইমিং পুলে গোসলের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। আগামীকাল তিনি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন।

দুবাই থেকে হিরো আলম বলেন, ‘দারুণ সময় পার করছি। এখানে অনেক দেশের তারকারা এসেছে। আমিও আমন্ত্রিত।

এখানের বিখ্যাত সব জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। দুবাইয়ের ঐতিহ্যবাহি বাজপাখির সঙ্গেও ছবি তুলেছি। এখানে সময়গুলো দারুণ কাটছে। আনন্দের সময়গুলো ভক্ত-দর্শকদের সঙ্গে ভাগাভাগি করব।’

হিরো আলম জানান, উদ্বোধন অনুষ্ঠান শেষে দুবাইয়ে বেশ ক’দিন থাকবেন তিনি। দেখা করবেন প্রবাসী ভাই-বোনদের সঙ্গে। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করব। সব ঠিক থাকলে আগামী রোববার দেশে ফিরবেন হিরো আলম।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯