সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উষ্ণতার পরশ খুঁজছেন: আঁচল

উষ্ণতার পরশ খুঁজছেন: আঁচল

পৌষের শুরুতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত মানুষ।

একটু উষ্ণতা পেতে অনেকেই আগুনের তাপ নিচ্ছেন। শীতে আগুন পোহানোর দৃশ্য খুবই পরিচিত। চিত্রনায়িকা আঁচল আঁখিকেও এবার দেখা গেল শীত থেকে বাঁচতে আগুন জ্বেলে উষ্ণতার পরশ নিতে।

বোনের বিয়ে আর শীতের পিঠা খেতে কয়েকদিন আগে নিজ গ্রামে গিয়েছেন আঁচল। গিয়েই পড়েছেন শৈত্যপ্রবাহের কবলে। স্বাভাবিক কারণে শীতে তিনিও কাবু। বাধ্য হয়ে আগুন জ্বেলে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন। এমন একটি ছবি তিনি ফেসবুকে শেয়ার করেছেন।

এ প্রসঙ্গে আঁচল আঁখি বলেন, ‘মা ও ভাইয়ের সঙ্গে বাড়ি এসেছি। এসেই পড়েছি বিপদে। কিন্তু আনন্দও কম হচ্ছে না। বোনের বিয়েতেও অনেক মজা করেছি। তাছাড়া ভাই বোনদের সঙ্গে আগুন পোহানোর মজাও কম নয়। শীতের পিঠা ও খেজুর রসের স্বাদ হলো বাড়তি আনন্দ।’

আঁচল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক কোটি টাকা’। ছটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, মিজু আহমেদ, বাপ্পি চৌধুরী, শিরিন শিলাসহ অনেকে। আঁচল সম্প্রতি ‘রাগী’ সিনেমার শুটিং শেষ করেছেন।
মিজানুর রহমান মিজান পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করছেন মুনমুন, সনি রহমান, আবির খান, মৌমিতা মৌসহ অনেকে। ‘মঙ্গলযাত্রা’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমায় আঁচলের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯