সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইসলামের পথে চলতে অভিনয় ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী

ইসলামের পথে চলতে অভিনয় ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী

অনুসন্ধান ডেস্ক: আনুম ফায়াজ। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। শোবিজে এতদিন কাজ করলেও এবার ইসলাম ধর্মের দেখানো পথে জীবনযাপনের জন্য অভিনয়কে বিদায় জানালেন তিনি। এখন থেকে কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর থেকে জানা গেছে এ তথ্য। বলা হয়েছে, অভিনেত্রী বলেছেন, আপনারা আমার মিডিয়া ক্যারিয়ারকে সমর্থন করেছেন। তাই এটি আপনাদের জন্য কঠিন বার্তা।

অভিনেত্রী বলেন, আমি শোবিজ ছেড়ে ইসলামিক লাইফস্টাইল অনুসরণের জন্য সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য অভিনয়কে বিদায় জানাচ্ছি। আমার নতুন অধ্যায় আপনারা আমাকে প্রার্থনায় রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।

আহমেদ হাবিব কি বেতিয়ান দিয়ে সিনেমায় অভিষেক করেছিলেন আনুম ফায়াজ। তারপর নাটকেও অভিনয় করেন। তার অভিনীত নাটকগুলো দর্শকমহলে প্রশংসিত।

আনুম ফায়াজকে দীর্ঘদিন ধরে পর্দায় দেখা যাচ্ছিল না। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ায় সেখানে মাঝে মাঝে হিজাব-বোরকা পরিহিত ছবিতে দেখা যেত। ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন আনুম ফায়াজ। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯