সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেবলীনার সাথে অদ্ভুদ ঘটনা ঘটে শুটিংয়ে

দেবলীনার সাথে অদ্ভুদ ঘটনা ঘটে শুটিংয়ে

দেবলীনার সাথে অদ্ভুদ ঘটনা ঘটে শুটিংয়ে
দেবলীনার সাথে অদ্ভুদ ঘটনা ঘটে শুটিংয়ে

অনুসন্ধান ২৪>> কলকাতার ছোট পর্দার অভিনেত্রী দেবলীনা কুমার। এক সুপারন্যাচারাল সিরিজে অভিনয় করেছেন তিনি। আসন্ন সিরিজ শ্বেত কালীতে এক অভিশপ্ত ব্যবসায়ী বাড়ির গল্প রহস্য-রোমাঞ্চের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক সানি রায়। গল্পে দেখা যাবে, হঠাৎ বাড়ির দেয়াল ভেঙে বেরিয়ে পড়ে এক শ্বেত কালীমূর্তি। সেই রহস্য উদঘাটন করবেন সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা সেন।
‘শ্বেত কালী’-র শুটিং চলাকালে তিন দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন দেবলীনা। কাজের অতিরিক্ত চাপ, মাথায় অসহ্য যন্ত্রণা, শুটিংয়ের ফাঁকে জিরিয়ে নিতে নিজের ঘরে যান অভিনেত্রী। সেখানেই এমন এক ঘটনার সম্মুখীন হন দেবলীনা।

দেবলীনার বলেন, শ্বেত কালী’র শুটিংয়ের সময় কাজের চাপে শরীরটা খারাপ ছিল। সেই সময় চা খাব বলে আমি নিজের ঘরে চলে যাই। মাথায় অসহ্য যন্ত্রণা, আমাদের শুটিংয়ে যে ভদ্রলোক সবাইকে চা দেন তাকে বললাম চা দিতে। খুব বেশি দেরি হয়নি, অল্প সময়ের মধ্যে চা নিয়ে হাজির হন ওই ভদ্রলোক। চা খেয়ে ঘুমিয়ে পড়ি। এসময় কক্ষে একাই ছিলেন দেবলীনা। অন্যরা ছিলেন আউটডোরে। তার কথায়, পুরো টিম যখন ফিরে এলো, এ ঘটনার কথা শুনে সবাই অবাক।
পরিচালক বলেন, আমাদের যিনি চা দেন সেই দাদা আগের দিন নিজের বাড়ি চলে গেছেন ছুটিতে। তার পক্ষে আসা সম্ভব নয়। তা হলে সেদিন চা কে দিয়েছিল? এ ঘটনার ব্যাখ্যা খুঁজছেন দেবলীনা, তবে উত্তর অজানা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯