সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভক্তের মোবাইল চেয়ে নিয়ে ছুড়ে ফেলে দিলেন রণবীর

ভক্তের মোবাইল চেয়ে নিয়ে ছুড়ে ফেলে দিলেন রণবীর

অনুসন্ধান ডেস্ক: সেলফি তোলা এখন একটা ফ্যাশনে দাঁড়িয়েছে। সেটি জনপ্রিয় কোনো নেতা বা খেলোয়াড় বা অভিনেতা-অভিনেত্রী কাউকে দেখলেই সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা।

কিন্তু সবার মন-মানসিকতা সব সময় একরকম থাকে না। আর এ কারণে মাঝে মাঝেই বিরক্তির উদ্রেক ঘটে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। এমনই কিছু ঘটনা বলিউড তারকা রণবীর কাপুর ঘটিয়েছেন।

শুক্রবার রণবীরকে দেখামাত্র সেলফি তোলার আবদার করে বসেন এক ভক্ত। প্রথমবার ছবি তোলার পর ফের দ্বিতীয় বারও আবদার করেন তিনি। তাকে নিরাশ না করে হাসিমুখে ছবিও তোলেন অভিনেতা। তারপরই আচমকা তার ফোন দেখতে চেয়ে হাতে নিয়ে পিছনে ছুঁড়ে ফেলে দেন রণবীর।

নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। অভিনেতার এমন রূপ দেখে নিন্দার ঝড় বইছে সামাজিক মাধ্যমে। বলিপাড়ার শান্ত স্বভাবের অভিনেতাদের অন্যতম রণবীর কাপুর। তবে সম্প্রতি তার এমন ব্যবহারে তাজ্জব সবাই।

কেউ বলেছেন, ‘রণবীর নিশ্চয়ই মজা করছিলেন।’ কারও ধারণা, এটি রণবীরের নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবির প্রচারের কোনো কৌশলের অংশও হতে পারে।কিন্তু কী কারণে আচমকা এমন ব্যবহার করলেন, এ বিষয়ে মুখ খোলেননি অভিনেতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯