সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিক্ষার্থীদের সিনেমার টিকিট দিলেন ওবায়দুল কাদের

শিক্ষার্থীদের সিনেমার টিকিট দিলেন ওবায়দুল কাদের

অনুসন্ধান ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার টিকিট বিলি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সরস্বতী পূজার বাণী অর্চনার অনুষ্ঠানে ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রের কথা শুনে নিজে শিক্ষার্থীদের হাতে হাফ পাসের টিকিট তুলে দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রের প্রচারণায় রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে যান অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা। প্রথমেই শিক্ষার্থীদের উচ্ছ্বাসপূর্ণ আয়োজনে তিশা ও মনোজ প্রামানিককে ঘিরে চলে সেলফি তোলার উম্মাদনা। এ যেন সত্যিকারের প্রীতিলতাকে কাছে পাওয়া।

ঢাবির কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. তৌহিদা রশীদ বলেন, আমাদের জন্য বিশেষ আনন্দের খবর, বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রের কলাকুশলীরা এসেছেন। আমি মনে করি এই চলচ্চিত্রটি দেখার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে।

তিনি আরো বলেন, বীরকন্যা প্রীতিলতা আমাদের এই ভূখণ্ডের এমন এক সাহসী নারী যাকে অনুসরণ করা প্রত্যেকটি মেয়ের জন্য জরুরি।

আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এই আয়োজনে নুসরাত ইমরোজ তিশা বলেন, ক্যাম্পাসে এসে আমার ভীষণ ভালো লাগছে। এই চলচ্চিত্রটি তোমাদের জন্যই নির্মাণ করা হয়েছে। আমি আশা করবো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী তোমরা অবশ্যই সিনেমাটি দেখতে হলে যাবে। তাহলেই আমাদের কষ্ট সার্থক হবে।

পরিচালক প্রদীপ ঘোষ বলেন, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে। মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারি থেকে। প্রিমিয়ার শো এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আমরা অর্ধেক মূল্যে (হাফ পাস) সিনেমাটি দেখার ব্যবস্থা করেছি। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি কবি সুফিয়া কামাল হলের কর্তৃপক্ষকে।

অভিনেতা মনোজ প্রামাণিক কলেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন নিয়ে নির্মিত ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রটি একটি ইতিহাস নির্ভর চলচ্চিত্র। এটা সব শিক্ষার্থীদের দেখা প্রয়োজন। আমরা চলচ্চিত্রটির বেশিরভাগ শুটিং ঐতিহাসিক স্থানসমূহে করার চেষ্টা করেছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহযোগী প্রযোজক শারমিনা চৌধুরী, সূর্য সেন চরিত্রের অভিনেতা কামরুজ্জামান তাপু ও সুধাংশু তালুকদার, সম্ভু ঘোষ।

এরপর ২৯ জানুয়ারি বিকেল ৫ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সন্ধ্যা ৭ টায় শামসুন নাহার হল, ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় বেগম রোকেয়া হল, ৩১ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সিমেমাটি টিম প্রচারণায় অংশ নেবেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯