মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্যাচেলরদের দলে নাম লেখালেন পূর্ণিমা!

ব্যাচেলরদের দলে নাম লেখালেন পূর্ণিমা!

অনুসন্ধান ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে সিনেমার পাশাপাশি কাজ করেছেন বিজ্ঞাপন, নাটক, টেলিছবি এবং ওয়েব সিরিজেও। তারই ধারাবাহিকতায় আবারও এই অভিনেত্রীকে দেখা যাবে ওয়েব সিরিজে।

তবে এবারের সিরিজটি নির্মাণ করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। ‘হোটেল রিল্যাক্স’ শিরোনামের এই ওয়েব সিরিজের মধ্যদিয়ে নেটদুনিয়ায় নাম লেখাতে যাচ্ছেন অমি।

জানা গেছে, অমির ‘হোটেল রিল্যাক্স’র শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে পুরান ঢাকায়। শুটিং চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। আর এই ওয়েব সিরিজের ডিবি পুলিশের চরিত্রে হাজির হবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তাছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের সব শিল্পী এতে অভিনয় করছেন। আর বেশ আনন্দ-ফুর্তি করেই ব্যাচেলরদের দলে কাজ করছেন পূর্ণিমা! সিরিজটি হবে ছয় পর্বের।

এর আগে, ওয়েব সিরিজটির জন্য গত বছর ২৩ অক্টোবর ‘বঙ্গ’র সঙ্গে চুক্তি হয় অমির। সেসময় অমি জানান, বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। তবে অমির নতুন কাজটি হবে ভরপুর বিনোদন। আর গল্পটি হবে ভিন্ন এক ধরনেন।

‘হোটেল রিল্যাক্স’ আগামী ফেব্রুয়ারি বা মার্চে বঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯