সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ধর্মের কারণে অভিনয় ছাড়ছেন সাই পল্লবী?

ধর্মের কারণে অভিনয় ছাড়ছেন সাই পল্লবী?

অনুসন্ধান ডেস্ক:: ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী অভিনয়ের পাশাপাশি ধর্মকর্মেও ভীষণ অনুরাগী এই নায়িকা। শোনা যাচ্ছে, ধর্মের কারণেই অভিনয়ে ছাড়তে যাচ্ছেন তিনি।

আগে থেকেই শোনা যাচ্ছিল অভিনয় ছাড়তে যাচ্ছেন সাই পল্লবী। তখন অবশ্য অভিনয় ছাড়ার কারণ হিসেবে ডাক্তারি পেশায় পুরোপুরি মনোনিবেশ করার কথা সামনে এসেছিল। জর্জিয়া থেকে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। কোয়েম্বাতুরে নিজের হাসপাতালও রয়েছে তার।

কিন্তু হঠাৎই সাদা পোশাকে সাই পল্লবীকে দেখে নেটিজেনদের দাবি, ধর্মের কারণেই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি! সম্প্রতি দক্ষিণ ভারতীয় এক ধর্মীয় আচার হেতাই হাবাবা-তে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে।

তারপর থেকেই সাই পল্লবীর অভিনয় ছাড়ার এই জল্পনা জোরদার হয়েছে। এই ছবি ঘিরেই গুঞ্জন ছড়িয়েছে  ২০০৩ সালে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে সাই পল্লবীর। তারপর ডাক্তারি পড়াশোনা চলাকালীন ফের প্রস্তাব পান ছবিতে কাজ করার।

মালয়ালম ‘প্রেমাম’ ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষিক্ত হন। সাইয়ের সর্বশেষ ছবি ‘গার্গী’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯