সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘শাহরুখকে খুঁজছি, পেলেই পুড়িয়ে মারব’

‘শাহরুখকে খুঁজছি, পেলেই পুড়িয়ে মারব’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তিন বছর পর পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন চমক ‘পাঠান’।

এতে কিং খানের সঙ্গী হয়েছেন বলিউডের গ্ল্যামারাস নায়িকা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সিনেমাটির ‘বেশরম রং’ শিরোনামের গানটি প্রকাশ্যে এসেছে। এতেই বিপত্তি, গানটি ঘিরে বিতর্ক থামছেই না।

বিশেষ করে দীপিকার পোশাকে গেরুয়া রং ব্যবহারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়েছে। এবার এর প্রতিবাদে নেমেছেন অযোধ্যার সাধুরা।

সেই সাধুদের একজন পরমহংস আচার্য বলেন, ‘আমি শাহরুখ খানকে খুঁজছি। যেদিন পাবো, সেদিনই ওই জিহাদিকে জীবন্ত পুড়িয়ে দেব।’

তিনি আরও বলেন, ‘আমাদের (অযোধ্যার সাধু) আগে যদি কোনও হিন্দু শাহরুখ খানকে পুড়িয়ে ফেলে, আমি নিজেই তার মামলা লড়ব এবং তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করব।’

তার ভাষ্যমতে, ‘পাঠান’-এ গেরুয়া রঙের অপমান করা হয়েছে। কৌশলে হিন্দুদের অনুভূতিতে আঘাত করাটা একটি ব্যবসায় পরিণত করেছে।

পরমহংস আচার্য বলেন, ‘গেরুয়া ছাড়া কারও অস্তিত্ব নেই। গেরুয়া শান্তির প্রতীক, সনাতন ধর্মের অনুসারীরা এই রং নিয়ে গর্বিত। তাই এই রঙের অপমান সহ্য করা হবে না। কেউ অপমান করলে প্রতিশোধ নেওয়া হবে।’

শাহরুখ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাহরুখ খানের ধর্ম ইসলাম। আজ পর্যন্ত তিনি নিজের ধর্ম নিয়ে কোনও ওয়েব সিরিজ বা সিনেমা করেননি। শাহরুখ নিজের ধর্ম নিয়ে সিনেমা করতে গেলে, তাকে টুকরো করে কেটে ফেলা হবে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯