সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মদের ব্যবসা শুরু করছেন শাহরুখ পুত্র আরিয়ান!

মদের ব্যবসা শুরু করছেন শাহরুখ পুত্র আরিয়ান!

অনুসন্ধান ডেস্ক: সম্প্রতি ঘোষণা এসেছিল অভিনয়ে নয় বরং বলিউডে পরিচালনায় অভিষেক করতে যাচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান খানের। আর এবার জানা গেল ফিল্মে ক্যারিয়ার গড়ার পাশাপাশি নতুন ব্যবসাও শুরু করতে যাচ্ছেন আরিয়ান।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করছেন আরিয়ান।

অর্থাৎ, ব্যবসায়ও হাতেখড়ি হচ্ছে তার। অংশীদারদের সঙ্গে হাত মিলিয়ে ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম মদ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তি সেরেছেন।

মিন্টের এক রিপোর্ট থেকে জানা গেছে, আরিয়ান এবং তার দুই অংশীদার বান্টি সিং এবং লেটি ব্লাগোয়েভা একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করেছেন। মার্কেটে নিজেদের ব্র্যান্ড প্রসারিত করার পরিকল্পনা রয়েছে তাদের।

এর জন্য, তারা স্ল্যাব ভেঞ্চার্স নামে একটি কোম্পানি চালু করেছেন, যেটি বিতরণ এবং বিপণনের উদ্দেশ্যে বিশ্বের বৃহত্তম মদ প্রস্তুতকারী Anheuser-Busch InBev (AB InBev)-এর স্থানীয় ব্যবসার সঙ্গে হাত মিলিয়ে অংশীদারিত্ব করবেন।

নিজের নতুন ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে আরিয়ান বলেছেন, বর্তমানে এ ক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। আর সেটাই আমাদের সুযোগ। ব্যবসা মানেই নতুন সব সুযোগের খোঁজ।

রিপোর্ট অনুযায়ী, স্ল্যাব ভেঞ্চার্স ভারতের বিত্তশালী এবং আর্থিক ভাবে স্বচ্ছল উপভোক্তাদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে ব্র্যান্ড।

সঙ্গে আরো বৈচিত্র্য আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে অ্যালকোহলযুক্ত এবং নন-অ্যালকোহলযুক্ত পানীয়, পোশাক এবং আনুষাঙ্গিক জিনিসপত্র রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯