সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বকাপে জাতীয় পতাকা উল্টো ধরে বিতর্কে নোরা

বিশ্বকাপে জাতীয় পতাকা উল্টো ধরে বিতর্কে নোরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চলতি কাতার ফুটবল বিশ্বকাপে ফিফার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।

ফিফা ফ্যান ফেস্ট ইভেন্টে পারফর্মও করেছেন তিনি। কিন্তু তারপরই ভারতের জাতীয় পতাকা উল্টা করে ধরে বিতর্কে জড়ালেন এই মডেল-অভিনেত্রী।

কাতার বিশ্বকাপে নোরার অংশগ্রহণ গর্বিত করেছিল ভারতবাসীকে। কিন্তু তার এই কীর্তিতে নিন্দায় মুখর সামাজিক যোগাযোগমাধ্যম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঝলমলে পোশাকে মঞ্চের একদম সামনের সারিতে নোরা।

মঞ্চে থাকা একটি তেরঙ্গা হাতে তুলে নাড়াতে থাকেন তিনি। মুখে বললেন, ‘জয় হিন্দ। জোরসে জোরসে জয় হিন্দ।’

একবার পতাকা নামিয়ে দেখলেন, আবার তুলে ধরলেন। প্রত্যেকবারই উল্ট ছিল পতাকা। গেরুয়া রং ছিল নিচের দিকে।

নোরার এই কাণ্ডে সরব হয়েছে ভারতের নেটাগরিকরা। জাতীয় পতাকা অবমাননার দায়ে তাকে জেলে পাঠানোর দাবিও জানিয়েছেন কেউ কেউ।

অনেকেই আবার নোরার ক্ষমা চাওয়া উচিত বলে সরব হয়েছেন। অনেকে আবার অভিনেত্রীর প্রতি সহানুভূতিশীল। তারা বলেন, ‘ভুলবশত করে ফেলেছে। তাই ক্ষমা করে দিন।’

অন্যদিকে সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি তছরুপ মামলায় শুক্রবার ইডি’র অফিসে গিয়ে নিজের বয়ান রেকর্ড করেন নোরা। এর আগেও বেশ কয়েকবার অভিনেত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯