সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অভিনয় ছেড়ে হাসপাতাল বানাবেন সাই পল্লবী

অভিনয় ছেড়ে হাসপাতাল বানাবেন সাই পল্লবী

অভিনয় ছেড়ে হাসপাতাল বানাবেন
অভিনয় ছেড়ে হাসপাতাল বানাবেন

অনুসন্ধান ২৪ >> অভিনেত্রী সাই পল্লবী দক্ষিণ ভারতের ভার্সেটাইল। ন্যাচারাল অভিনয়ে তার দারুণ খ্যাতি রয়েছে। অভিনয় ক্যারিয়ারে কখনো খোলামেলা পোশাকে পর্দায় হাজির না হলেও দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। কিন্তু গুঞ্জন উড়ছে, একটি হাসপাতাল প্রতিষ্ঠার পর অভিনয় থেকে বিদায় নেবেন তিনি।

তিনি এখন মেডিক্যাল পেশার প্রতি সুবিচার করতে চান তিনি। যার জন্য তামিল নাড়ুর কোয়েম্বাটুরে নিজে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নিয়েছেন। সাই পল্লবী এবং তার ছোট বোন পূজা হাসপাতালের দেখাশোনা করবেন। হাসপাতাল প্রতিষ্ঠার পর এই পেশার প্রতি মনোযোগ দিতে চান সাই পল্লবী। যার জন্য গুঞ্জন উড়ছে, অভিনয় ছেড়ে দেবেন তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সাই পল্লবী অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ সাই পল্লবী একজন ডাক্তার। জর্জিয়াতে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি। ভালো লাগার জায়গা থেকে অভিনয়ে নাম লেখান। যার জন্য ডাক্তারি পেশায় নিজের অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারেননি। এ পেশার প্রতি সুবিচার করতে নিজেই একটি হাসপাতালও প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন।

এদিকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিষয়টি নিয়ে জোর জল্পনা চললেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সাই পল্লবী।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ৩০ বছর বয়েসী এই অভিনেত্রী দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন প্রতিষ্ঠিত। সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। নারীকেন্দ্রিক এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। গত ১৫ জুলাই মুক্তি পায় তামিল ভাষার এ সিনেমা। এটি পরিচালনা করেন গৌতম রামচন্দ্রন। এ সিনেমা মুক্তির পর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি ‘প্রেমাম’খ্যাত এই নায়িকা।
আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯