সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিরিয়ানি খেতে চান বিটিএস এর সদস্য জিমিন

বিরিয়ানি খেতে চান বিটিএস এর সদস্য জিমিন

বিটিএস-সদস্য-জিমিন-বিরিয়ানি-খেতে-চায়
বিটিএস-সদস্য-জিমিন-বিরিয়ানি-খেতে-চায়

বিটিএস সদস্য জিমিন বিরিয়ানি খেতে চান। বিটিএস ভক্তদের জন্য এ এক দারুণ খবর। সম্প্রতি কোরিয়ান অ্যাপ ‘উইভার্স’ এ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বিটিএস এর জনপ্রিয় এ সদস্য।

উইভার্স হচ্ছে ভক্তদের সঙ্গে সংগীত তারকাদের যোগাযোগের একটি প্ল্যাটফর্ম। সেখানেই সম্প্রতি এক পোস্টে ‘কী খাওয়া যায়’ সে ব্যাপারে পরামর্শ নিচ্ছিলেন জিমিন। সেই পোস্টেই অসংখ্য ভক্তের মধ্যে এক ভক্ত জিমিনকে বিরিয়ানি খাওয়ার পরামর্শ দেন। পরামর্শের প্রতিক্রিয়ায় জিমিন তার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসতে বলেন ওই ভক্তকে।

জিমিনিকে বিরিয়ানি খেতে বলার সেই কমেন্টের স্ক্রিনশট।
ওই ভক্ত জিমিনকে লেখেন, আপনি বিরিয়ানি খেতে পারেন, এর স্বাদ দারুণ!’ জিমিন রিপ্লাইয়ে লেখেন, ‘ওহ, এ তো দেখছি ভারতীয় খাবার। আশা করি, কেউ আমার জন্য এ খাবারটি তৈরি করে দেবেন।

জিমিনের বিরিয়ানি খেতে চাওয়া নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই, বিশেষ করে ভারতীয় ভক্তদের মাঝে এই উন্মাদনা অপেক্ষাকৃত বেশি। জিমিন বিরিয়ানি সম্পর্কে জানেন এটিই বড় কথা বলে মনে করছেন তার ভক্তরা।

সম্প্রতি, বিটিএস কিছু সময়ের জন্য নিজেদের একক ক্যারিয়ারের দিকে মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই বুসান এক্সপো কনসার্টে পারফর্ম করবে বিটিএস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯