সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলার হুমকি কঙ্গনা রানাওয়াতের

ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলার হুমকি কঙ্গনা রানাওয়াতের

ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলার হুমকি কঙ্গনার
ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলার হুমকি কঙ্গনার

নিজস্ব প্রতিবেদন>>হিন্দি সিনেমার প্রাচীন ও বিখ্যাত পুরস্কার ‘ফিল্মফেয়ার পুরস্কার’।এবার সেই পুরস্কারের মনোনয়ন পেয়ে পুরস্কার দাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

রোববার কঙ্গনা তার ইনস্টাগ্রামে ফিল্মফেয়ারকে কটাক্ষ করে লেখেন, ‘‌২০১৪ সাল থেকে আমি ফিল্মফেয়ারের মতো অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ও পক্ষপাতমূলক সংস্থাকে ব্যান করেছি।এ বছর ওরা আমাকে থালাইভির জন্য পুরস্কার দিতে চায়। ওরা যে আমাকে এখনও মনোনয়ন দেয় সেটা জেনে অবাক হলাম।

এমন দুর্নীতিগ্রস্ত কাউকে প্রশ্রয় দেওয়াটা আমার মর্যাদা ও নীতিবিরুদ্ধ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করব।

এদিকে ফিল্মফেয়ারও কঙ্কনার এমন বক্তব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। সেরা অভিনেত্রীর মনোনয়ন থেকে তুলে নেওয়া হয়েছে কঙ্গনার নাম। ফিল্মফেয়ার এক বিবৃতিতে কঙ্গনাকে মনোনয়ন থেকে সরিয়ে দেওয়ার কথাও জানিয়েছে।

কিয়ারা আদবাণী, কৃতি শ্যানন, পরিণীতি চোপড়া, তাপসী পান্নু এবং বিদ্যা বালানের পাশাপাশি ‘থালাইভি’তে এই বছর প্রধান ভূমিকায় সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন পেয়েছেন কঙ্গনা।

এদিকে শুধু ফিল্মফেয়ারই নয়, লতা মঙ্গেশকরের মৃত্যুর পর তাকে ‘মেমোরিয়াম ট্রিবিউটস’ না করায় অস্কার এবং এমিও বয়কটের আহ্বান জানিয়েছিলেন কঙ্গনা।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯