সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পর্দায় আল্লুর সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ করলেন আলিয়া

পর্দায় আল্লুর সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ করলেন আলিয়া

পর্দায় আল্লুর সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ আলিয়ার
পর্দায় আল্লুর সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ আলিয়ার

নিজস্ব প্রতিবেদন>>‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পেতেই আল্লু অর্জুনের নাম ভারতজুড়ে ঘরে ঘরে। কেবল সাধারণ মানুষ নন, তারকারাও এখন মুগ্ধ চোখে লাল চন্দনকাঠের চোরাকারবারি ‘পুষ্পা রাজ’-কে দেখেন।

দক্ষিণী তারকার অনুরাগীর দলে নাম লেখালেন বলিউড তারকা আলিয়া ভাট। শুধু তাই নয়, পর্দায় তার সঙ্গে প্রেম করার ইচ্ছাও প্রকাশ করলেন তিনি। তবে কি আলিয়া-আল্লু এবারে জুটি হিসেবে দর্শকদের সামনে আসবেন?

এক দিকে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর কাজ শুরু করে দিয়েছেন আল্লু। অন্যদিকে আগামী ২৫ ফেব্রুয়ারি সঞ্জয় লীলা বানসালীর চর্চিত ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়ারি’-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন আলিয়া।

ছবির প্রচারের জন্য সম্প্রতি তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। আলিয়া জানিয়েছেন, আল্লুর সঙ্গে অভিনয় করতে আগ্রহী তিনি। তার কথায়, “আমার পুরো পরিবার ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেছে। সবাই এখন আল্লু অর্জুনের ভক্ত! তাদের একটিই প্রশ্ন, আমি কবে আল্লুর সঙ্গে কাজ করার সুযোগ পাব?”
আলিয়ার কথায় জানা গেল, বাড়িতে তাকে ‘আলু’ বলে ডাকা হয়। দুই নাম মিলিয়ে ভাট পরিবারের প্রশ্ন, “আলু, তুমি আল্লুর সঙ্গে কবে কাজ করবে?” উত্তরে আলিয়া, “সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়ব আমি!”

বিদেশে এই ছবির লাভের পরিমাণ ৩৫ কোটি রুপি। যোগ করলে মোট লাভ দাঁড়ায়, ৩৫৪ কোটি রুপি। মহামারীর মধ্যে একমাত্র ‘পুষ্পা’ই ৩০০ কোটির চৌকাঠ পেরিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯