মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নায়িকা পরীমণিকে ফলো করেন দেড় কোটির ওপরে মানুষ

নায়িকা পরীমণিকে ফলো করেন দেড় কোটির ওপরে মানুষ

পরীকে ফলো করেন দেড় কোটির ওপরে মানুষ
পরীকে ফলো করেন দেড় কোটির ওপরে মানুষ

নিজস্ব প্রতিবেদন>>ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। নানা ঘটনায় গত ছয় মাসে শোবিজ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তিনি।

সবশেষ গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়া এবং বিয়ে করার সুখবর দিয়ে নতুন করে আলোচনায় আসেন এই তারকা অভিনেত্রী। নানান বিষয়ে পরীমণির আপডেট এবং খবর জানতে ভক্তরা নায়িকার ফেসবুক পেজে ঢুঁ মারেন নিয়মিত।

ফলে তার পেজটির অনুসারীর সংখ্যা বাড়তে থাকে দ্রুতগতিতে।গতকাল পরীমণির পেজে গিয়ে দেখা যায়, তার ফলোয়ার সংখ্যা এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৬২৩ জন। গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমণি। সেই সঙ্গে জানান, তিনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন।

গত বছরের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এরপর গত ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রাজ-পরী। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে আগামী দেড় বছর কাজ থেকে বিরত থাকবেন বলে জানান পরী। তবে তার হাতে ‘মা’ ও ‘প্রীতিলতা’ সিনেমার কাজ রয়েছে।তাই সিদ্ধান্ত নেন, এগুলো শেষ করেই বিরতি নেবেন। সেই লক্ষ্যে ‘মা’-এর শুটিংয়ে ছুটে যান। কিন্তু এর মধ্যেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। যেজন্য তাকে ছুটতে হয় হাসপাতাল পর্যন্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯