মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ছোট ভাইকে বিয়ে করে সংসারি হওয়ার অনুরোধ করলেন ইলিয়াস কাঞ্চন

ছোট ভাইকে বিয়ে করে সংসারি হওয়ার অনুরোধ করলেন ইলিয়াস কাঞ্চন

বিয়ে করে জায়েদকে সংসারি হওয়ার অনুরোধ করলেন ইলিয়াস কাঞ্চন
বিয়ে করে জায়েদকে সংসারি হওয়ার অনুরোধ করলেন ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদন>>মগবাজারের একটি কনভেনশন সেন্টারে মঙ্গলবার শিল্পী সমিতির নির্বাচনে প্যানেল পরিচিতির আয়োজন করে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

সেখানে পুরো প্যানেল ও ভোটাদের সরব উপস্থিতি দেখা যায়। এছাড়া ছিলেন সিনিয়র অভিনেতা ও নির্মাতারা।

অনুষ্ঠানে একে বক্তব্য দেন প্যানেলের প্রার্থীরা। সর্বশেষ বক্তব্য দেন প্যানেলের সভাপতি প্রার্থী ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন।ইলিয়াস কাঞ্চন বলেন, আমার ছোট ভাই জায়েদকে একটা কথা বলতে চাই। তার প্রয়াত মা তার মাগফেরাত কামনা করি। তিনি হয়তো ছেলেকে একটা কথা রেগে বলেছিলেন।

কিন্তু বড় ভাই হিসেবে আমি বলতে চাই, শিল্পী সমিতি তো আছেই তুমি বিয়েটাও করো, তোমার সন্তান হোক আমরা মামা-কাকা হই। তোমাকে অনুরোধ করি, তুমি খালাম্মার কথা শোনোনি কিন্তু আমাদের কথা শোনো। এবার বিয়ে করো।’

এর আগে গত ২৩ জানুয়ারি মিশা সওদার-জায়েদ খান প্যানেলের পরিচিত সভায় বক্তব্যে কেঁদে কেঁদে জায়েদ খান বলেন, ’আমার মা মৃত্যুর আগে বলে গেছেন তোর বিয়ে করতে হবে না, তুই শিল্পী সমিতি নিয়েই থাক।

বক্তব্যে সবার কাছে ভোট ও ভালোবাসা চান ইলিয়াস কঞ্চন। তিনি বলেন, আমি একটু রাগি ছিলাম। কিন্তু নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরুর পর আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি। অতি সাধারণ হয়ে গেছি। যারা নেতৃত্বে থাকে তাদের রাগ থাকলে চলে না। তাদের হতে হয় বিনয়ী। অনেকে হয়তো আড়ালে বলছেন কাঞ্চন এতো বড় নায়ক তোমরা কি উনার পাশে যেতে পারবে? তাদের বলি আমরা তো এইসব মানুষের সঙ্গে সারাজীবন থেকেছি।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, আমরা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীন দেশের শিল্পী সমিতি। এই সমিতিকে আমরা কেনো রোহিঙ্গা ক্যাম্পের মতো করবো। আমরা এখানে শান্তিতে অবাধে চলাফেরা করবো। এখানে শিল্পীরা সম্মানের সঙ্গে থাকবো। শিল্পী সমিতিতে এসে আপনাদের সেই সম্মান আমরা বৃদ্ধি করবো।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ। যারা আসেননি তাদেরও ধন্যবাদ। যারা ভোট দেবেন তাদের ধন্যবাদ আর যারা ভোট দেবেন না তাদেরও ধন্যবাদ।

শিল্পী সমিতির ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯