মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চিত্রনায়ক বাপ্পি চৌধুরী চান না শিল্পী সমিতির নির্বাচন হোক

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী চান না শিল্পী সমিতির নির্বাচন হোক

শিল্পী সমিতির নির্বাচনের দরকার নেই: বাপ্পি চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচনের দরকার নেই: বাপ্পি চৌধুরী

নিজস্ব প্রতিবেদন>>ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক ও শিল্পী সমিতির সদস্য বাপ্পি চৌধুরী শিল্পী সমিতির নির্বাচন হোক চান না। তিনি চান নির্বাচন না করে সিলেকশনে শিল্পী সমিতির নেতৃত্ব ঠিক করা হোক।

বাপ্পি বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের শিল্পী সমিতির নির্বাচন হওয়ার দরকার নেই। কারণ নির্বাচন নিয়ে শিল্পীদের মধ্যে ক্ল্যাশ তৈরি হয়।২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

এই নির্বাচনকে ঘিরে সরগরম এফডিসি। তারকাদের আনাগোনায় মুখর সিনেমার আঁতুড়ঘর হিসেবে পরিচিত এ আঙিনা।নির্বাচনকে ঘিরে তারকাদের কাদাছোড়াছুড়ি পছন্দ নায়ক বাপ্পির। তিনি বলেন, ‘আমাদের শিল্পী সমিতির নির্বাচন আমি গত সাত বছর ধরে দেখছি। নির্বাচনের সময়টা এবং পরবর্তী দুই বছর এফডিসিতে শুধু ক্ল্যাশ হয়।

সে ভালো না সে ভালো আবার সে খারাপ সে ভালো। এগুলো নিয়েই আমাদের দুটি বছর চলে যায়। তাই আমি মনে করি সমিতি থাকুক। এই সমিতিতে আমাদের যারা সিনিয়র আছেন তারা সবাই একসঙ্গে বসবেন, ওয়ার্ক করবেন এরপর সবার পরামর্শ নিয়ে দুই বছরের জন্য নেতা সিলেকশন করে দেবেন। যারা পরবর্তী দুই বছর সমিতির নেতৃত্বে থাকবে।

নিজে কখনো শিল্পী সমিতির নির্বাচনে জড়াতে চান না বাপ্পি। বিষয়টি নিয়ে তিনি বলেন, আমি আট বছর ধরে ফিল্মে আছি। আমি কখনো সমিতির নির্বাচন করিনি। আমার ইচ্ছেও নেই। নির্বাচন করার। তবে নির্বাচনের দিন আমি ভোট দিতে সকাল ১০টায় যাই। ভোট দেওয়ার পর বিকেল চারটা পর্যন্ত সবার সঙ্গে ইচ্ছে মতো আড্ডা দেই, মাস্তি করি।

কারণ এই দিনটায় সবাইকে একসঙ্গে পাই। বেশ আনন্দ লাগে। এমন দিনটা আসলে আমরা সবসময় চাই। নির্বাচনের পর যখন একটা প্যানেল পরাজিত হয় তখন তাদের মাঝে আর আনন্দ থাকে না। আনন্দটাও ভাগাভাগি হয়ে যায়। আমরা আসলে আনন্দ একপক্ষের হয়ে যাক এটা চাই না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯