মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এফডিসিতে বহিরাগত মাস্তান এর প্রবেশ নিষেধ: অতিরিক্ত ডিআইজি

এফডিসিতে বহিরাগত মাস্তান এর প্রবেশ নিষেধ: অতিরিক্ত ডিআইজি

এফডিসিতে কোনো বহিরাগত মাস্তান ঢুকতে পারবে না: অতিরিক্ত ডিআইজি হারুন
এফডিসিতে কোনো বহিরাগত মাস্তান ঢুকতে পারবে না: অতিরিক্ত ডিআইজি হারুন

নিজস্ব প্রতিবেদন>>শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে কোনো বহিরাগত মাস্তান ঢুকতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হারুন অর রশিদ।মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে এসে এই পুলিশ কর্মকর্তা বলেন, নির্বাচনে দু’পক্ষের অভিযোগ ছিল এখানে এসে বহিরাগতরা মহড়া দিচ্ছে, মাস্তানি করছে।

দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে এফডিসিতে এসেছেন উল্লেখ করে পুলিশ কর্মকর্তা হারুন বলেন, নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছি। বহিরাগত অস্ত্রধারীদের ঠেকাতে প্রশাসন সহায়তা করবে বলে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি।

নির্বাচন কমিশন যেভাবে সহায়তা চাইবে, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান হারুন অর রশিদ।নির্বাচনী পরিবেশ বানচালের চেষ্টা করছে।২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হলেন পীরজাদা হারুন।

নির্বাচনে গণমাধ্যমকর্মীদের প্রবেশের জন্য কমিশন থেকে আলাদা পরিচয়পত্র প্রদান করা হবে বলেও এসময় জানান তিনি।

তিনি বলেন, তেজগাঁও জোনের পুলিশ কর্মকর্তা ও নির্বাচনে অংশ নেয়া দু’পক্ষের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি বুধবার থেকে কোনো বহিরাগত এফডিসিতে প্রবেশ করতে পারবে না। এফডিসি প্রবেশ করতে হলে বৈধ প্রবেশপত্র লাগবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯