সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সামান্থার তিন মিনিটের দাম সাড়ে ৫ কোটি টাকা

সামান্থার তিন মিনিটের দাম সাড়ে ৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদন>> ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর বেশ আলোচনায় এসেছেন সামান্তা ।

এবার সেই আলোচনা আরে বেড়ে গেল তার পারিশ্রমিক বাড়ানোর কারণে। যদিও দর্শকরা দর্শকরা সে খবর আগেই জেনেছেন।

তবে এবার তার প্রমাণও পাওয়া গেল। আল্লু অর্জুনের হ্যাঁ, আল্লু অর্জুনের ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’ এ মাত্র তিন মিনিট নেচে সাড়ে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

সিনেমাটির আইটেম গান ‘ও অন্তভ’-তে নেচে এমন পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে এমন দাবি করেছে বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।

সূত্রটির দাবি, সামান্থার প্রথম আইটেম গান সিনেমাটিতে নতুন মাত্রা যোগ করেছে। মাত্র তিন মিনিট নাচের জন্য অভিনেত্রীকে দেওয়া হয়েছে প্রায় ৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৫ কোটি টাকার বেশি।

তবে গানটির দৃশ্য ধারণের আগে সূত্রের বরাতে ভারতের অন্ধ্র প্রদেশভিত্তিক গণমাধ্যম গ্রেটঅন্ধ্র ডটকমের প্রতিবেদনে প্রকাশ, চার দিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন এক কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় দুই কোটি টাকার বেশি), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি রুপি ছাড়াবে।

সুকুমার পরিচালিত সিনেমাটি তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায় গেল বছরে ১৭ ডিসেম্বর।

এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প। বিশ্বজুড়ে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে সিনেমাটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯