সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>শারীরিক অবস্থার উন্নতি বরেণ্য অভিনেতা ও প্রযোজক সোহেল রানাকে বাসায় নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরের তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বল জানিয়েছেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।
তবে পুরোপুরি সুস্থ্য হতে তার আরও সময় লাগবে বলে জানালেন মাশারুর। শুক্রবার মাশরুর বলেন, ‘আব্বুর অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় আনা হয়েছে। ইতোমধ্যে আব্বু করোনা মুক্ত হয়েছেন। চিকিৎসকরা বলেছেন, তিনি নিউরো কম্প্রোমাইজড জটিলতা ভুগছেন।
এই সময়ে অন্য যে কোন রোগ হলে বড় ক্ষতি হবে। তাকে এখন হাসপাতালে না রেখে বাসায় রেখে চিকিৎসা দিলে ভালো হবে।’এর আগে গত ৬ জানুয়ারি তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র [আইসিইউ] থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।
গত ২৫ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় সোহেল রানাকে। করোনা উপসর্গ নিয়েই চিকিৎসকের শরনাপন্ন হন। এরপর তার করোনা শনাক্ত হয়। করোনা ও বার্ধক্যজনিত কারণে সোহেল রানার অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।