সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বলিউড নায়ক ভিকি কৌশল এর বিরুদ্ধে থানায় অভিযোগ

বলিউড নায়ক ভিকি কৌশল এর বিরুদ্ধে থানায় অভিযোগ

বিয়ের পর স্বামীকে নিয়ে প্রথম ক্রিস্টমাস ডে ও বর্ষবরণ উদযাপন করেছেন ক্যাটরিনা কাইফ। জীবনের দ্বিতীয় ইনিংসের শুরুর সময়টা স্বপ্নের মতো কাটছে এই বলিউড নায়ি
বিয়ের পর স্বামীকে নিয়ে প্রথম ক্রিস্টমাস ডে ও বর্ষবরণ উদযাপন করেছেন ক্যাটরিনা কাইফ। জীবনের দ্বিতীয় ইনিংসের শুরুর সময়টা স্বপ্নের মতো কাটছে এই বলিউড নায়ি

নিজস্ব প্রতিবেদন>> বিয়ের পর স্বামীকে নিয়ে প্রথম ক্রিস্টমাস ডে ও বর্ষবরণ উদযাপন করেছেন ক্যাটরিনা কাইফ। জীবনের দ্বিতীয় ইনিংসের শুরুর সময়টা স্বপ্নের মতো কাটছে এই বলিউড নায়ক-নায়িকার। ২০২২ সালটা নতুন করেই শুরু করতে চান ভিকি-ক্যাটরিনা যুগল। তাদের কারণে বেশ কিছু সিনেমার কাজের শিডিউল আটকে ছিল। রিসেপশন, ভ্যাকেশন এবং নতুন বাড়িতে ওঠা— সব মিলিয়ে গত মাসে বেশ কিছু নতুনের সঙ্গী হয়েছেন তিনি। এবার কাজে ফেরার পালা।।

নববধূকে রেখে একটি সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন ভিকি। সেখানে গিয়ে বিপাকে পড়েছেন বলিউড নায়ক। তার নামে একটি অভিযোগ হয়েছে থানায়। জয় সিং যাদব নামে ইন্দোরের এক বাসিন্দা এ অভিযোগ করেছেন।

ভারতের সংবাদ সংস্থা-এএনআইয়ের বরাত দিয়ে বলিউড লাইফের খবরে বলা হয়েছে— একটি চলচ্চিত্রে যাদবের মোটরসাইকেলের নম্বরপ্লেট তার অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে-এমন অভিযোগে ওই ছবির অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যাদবের অভিযোগ ওই নম্বরের মোটরসাইকেলটি তার। চলচ্চিত্রে দেখা গেছে, মোটরসাইকেল চালাচ্ছেন নায়ক ভিকি কৌশল। নায়িকা সারা আলী তার পেছনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯