সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিনেমা হলে অভিনেত্রী সাই পল্লবী নিজেই!

সিনেমা হলে অভিনেত্রী সাই পল্লবী নিজেই!

‘শ্যাম সিংহ রায়’ সিনেমার শো’র আগে হায়দরাবাদের শ্রী রামলুলু সিনেমা হলের সামনে থেকে তার একটি ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদন>> দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি তার সিনেমা ‘শ্যাম সিংহ রায়’ মুক্তি পেয়েছে। সেই সিনেমা দেখতে তিনি বোরকা পরে হলে যায়।‘শ্যাম সিংহ রায়’ সিনেমার শো’র আগে হায়দরাবাদের শ্রী রামলুলু সিনেমা হলের সামনে থেকে তার একটি ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে।

সেই ভিডিওতে দেখা গেছে, সিনেমা হলের ভেতরে গিয়ে সাধারণ দর্শকদের পাশে বসে সিনেমাটি উপভোগ করেছেন তিনি; সিনেমায় তার নৃত্যের দৃশ্য দেখে দর্শকদের হুল্লোড় করছেন। পুরো সিনেমা চলাকালে হলে বসে থাকলেও কেউ তাকে চিনতে পারেনি।

রাহুল সংকৃতায়ন পরিচালনায় এ সিনেমায় শ্যাম সিংহ রায়ের ভূমিকায় অভিনয় করেছেন ন্যানি; সাই পল্লবী অভিনয় করেছেন রসি নামে এক বাঙালি নারীর ভূমিকায়।

২০০৫ সালে শিশু শিল্পী হিসেবে তামিল সিনেমা ‘কস্তুরি মান’-এর মধ্য দিয়ে অভিষেক হয় সাই পল্লবীর; যিনি চিকিৎসা বিদ্যায় পড়াশোনা শেষে সুপারহিট মালালায়াম সিনেমা ‘প্রেমাম’-এ মালার চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন।

‘কালি’, ‘ফিদা’, ‘আথিরান’, ‘লাভ স্টোরি’সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান সাই; যিনি একজন পেশাদার নৃত্যশিল্পীও বটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯