সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামীকাল কারামুক্তির পর প্রথম সংবাদ সম্মেলন পরী মনির

আগামীকাল কারামুক্তির পর প্রথম সংবাদ সম্মেলন পরী মনির

অনুসন্ধান ২৪ বিনোদন >> আগামীকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কারামুক্তির পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরী মনি। ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে রাশিদ পলাশ নির্মিত সিনেমা প্রীতিলতা নিয়ে এ সংবাদ সম্মেলন হবে এফডিসিতে।

চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরী মনি। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে টিম প্রীতিলতা।

বিষয়টি নিশ্চিত করে পরিচালক রাশিদ পলাশ বলেন, সিনেমাটি নিয়ে এখন পর্যন্ত আমরা ফরমালি কোনো সংবাদ সম্মেলন করিনি। সিনেমাটি নিয়ে কথা বলতেই এই সংবাদ সম্মেলন ডেকেছি আমরা। সেখানে পরী মনিসহ প্রীতিলতার পুরো টিম উপস্থিত থাকব।

চলতি বছরের ২০ জুলাই প্রকাশ পায় সিনেমাটির ফার্স্ট লুক। ১৯৩২ সালে প্রীতিলতার যে ছবি ওয়ান্টেড হিসেবে প্রকাশ করেছিল ব্রিটিশ পুলিশ, সেই ছবির আদলেই প্রীতিলতার ফার্স্ট লুকে ধরা দেন পরী মনি।

গত বছরের নভেম্বরে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। এরপর প্রথম ধাপে ঢাকায় বিভিন্ন লোকেশনে এক সপ্তাহ শুটিং হয়েছে সিনেমাটির।

সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এই চলচ্চিত্রের জন্য ‘একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী’ গানটি নতুন করে গাইবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন।

গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে গত ১ সেপ্টেম্বর মুক্তি পান পরীমনি। গত ৪ আগস্ট রাতে পরীম নির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দের দাবি করে বাহিনীটি। পরে বনানী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে র‌্যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯