সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এখন সাকিবের কাছাকাছি পরীমনি !

এখন সাকিবের কাছাকাছি পরীমনি !

অনুসন্ধান ২৪ বিনোদন >> চিত্রনায়িকা পরীমনি গত তিন মাসে বেশ কয়েক বার আলোচনায় আসেন। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ, বোট ক্লাব, আটক এবং মাদক মামলাসহ নানা বিষয়ে বার বার ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছেন তিনি। এত আলোচনা-সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অনুসারীর সংখ্যা এখন আকাশমুখী।

দুই ঘটনায় পরীমনির ফলোয়ার বেড়েছে প্রায় তিন মিলিয়ন। একটি ছিল ১৩ জুন ধর্ষণচেষ্টার অভিযোগ এনে স্ট্যাটাস এবং অপরটি ৪ আগস্ট পরীমনির ফেসবুক লাইভ। এর আগে, গত জুনে তার ফলোয়ার ছিল ১০ মিলিয়ন আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ মিলিয়নে। পরীমনির এই পেজটির লাইক সংখ্যা এখন ৯.৪ মিলিয়ন। জানা গেছে, চলতি বছরের জুনের প্রথম দিকে পরীমনির অনুসারী ছিল ১ কোটি ১৭ লাখ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। অন্যদিকে বিনোদন অঙ্গনে সর্বোচ্চ অনুসারী পরীমনির। এতো দিন সাকিবের ধারের কাছেও ছিলেন না পরীমনি। তবে এখন তিনি আর বেশি পিছিয়ে নেই। মুশফিকুর রহিমকে টপকে সাকিবের কাছাকাছি চলে গেছেন পরীমনি।

সর্বশেষ হিসাব অনুযায়ী, মুশফিকুর রহিমের অনুসারী ১ কোটি ২৯ লাখ ৫ হাজার ৪৩৫ জন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের অনুসারী সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৫৫০। অন্যদিকে চিত্রনায়িকা পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪৪ হাজার ৯০৭ জন।

প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন থেকেই আলোচিত পরীমনি। প্রথম সিনেমা মুক্তির আগেই দুই ডজনের বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হন। তখন থেকেই জীবনাচরণ ও খামখেয়ালিপনার জন্য আলোচিত-সমালোচিত এই নায়িকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯