সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাঠগড়ার দাড়িঁয়ে পরীমনি তার নানার সঙ্গে কথা বলেন

কাঠগড়ার দাড়িঁয়ে পরীমনি তার নানার সঙ্গে কথা বলেন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একইসঙ্গে তৃতীয় দফায় ফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে মোট সাত দিনের রিমান্ডে গেলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন সকাল ৮টা ২৫ মিনিটের দিকে পরীমনিকে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালত আনা হয়। তখন তাকে আদালতের গারদে রাখা হয়। এরপর বেলা সাড়ে ১১ টার দিকে তাকে এজলাসে তোলার পর তার উপস্থিতিতে শুনানি শুরু হয়। এসময় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৬ আগস্ট পরীমনিকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল মাদকের মামলার শুনানি শেষে পরীমনি তার নানা ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য বিচারককে বলেন। এরপর তাদের কথা বলার জন্য বিচারক অনুমতি দেন।

বেলা ১২টা ২৫মিনিটে কাঠগড়ার বাইরে থেকে পরীমনি তার নানার সঙ্গে কথা বলেন। বেলা ১২টা ২৭ মিনিটে তাদের কথা বলা শেষ হয়। এসময় পরীমনির দুই খালাত ভাইও সঙ্গে ছিলেন। পারিবারিক বিষয় নিয়ে পরীমনির সঙ্গে কথা হয়েছে বলে জানান তার খালাতো ভাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯