সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার মেসি পিএসজিতে নাম লেখাচ্ছেন!

এবার মেসি পিএসজিতে নাম লেখাচ্ছেন!

অনুসন্ধান ২৪ ডেস্ক >> ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখাচ্ছেন সদ্য বার্সেলোনা ছেড়ে যাওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তার সঙ্গে ফরাসি ক্লাবটির দুই বছরের চুক্তি হচ্ছে, যা পরে আরও এক বছর বাড়ানোর অপশন থাকবে। স্বাস্থ্য পরীক্ষার পরই ছয়বারের ব্যালন ডি’অরজয়ী তারকার সঙ্গে পিএসজির চুক্তি স্বাক্ষর হবে।

লা লিগার আর্থিক নীতির জটিলতার কারণে মেসিকে চুক্তিবদ্ধ করতে পারেনি বার্সা। এর ফলে ‘ফ্রি এজেন্ট’ হয়ে পড়েন মেসি। ফলে তাকে একদম ফ্রিতেই পেল প্যারিস সেন্ট জার্মেই! অথচ বার্সায় চুক্তিবদ্ধ থাকলে হয়তো নেইমারের মতোই কোনো রেকর্ডভাঙা ফি দিয়ে তাকে কিনতে হতো। বিনা পয়সায় মেসির মতো সুপারস্টারকে পেয়ে হয়তো দারুণ খুশিই হয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।

জানা গেছে, ফরাসি ক্লাবে খেলে বছরে ২৫ মিলিয়ন ইউরো মূল বেতন পাবেন মেসি। পাশাপাশি থাকছে নানা ধরণের বোনাস। সব মিলে, প্যারিস জায়ান্টদের জার্সিতে খেলে তিনি বছরে পাবেন ৩৫ মিলিয়ন ইউরোর মতো।

গত বৃহস্পতিবার মেসির বার্সা ছাড়ার ঘোষণা আসার পর থেকেই খেলোয়াড়টিকে সই করাতে আগ্রহ প্রকাশ করে। ক্লাবটি কোনো মধ্যস্থতাকারীর সাহায্য না নিয়ে সরাসরি মেসি ও তার বাবা হোর্হের সঙ্গে কথা বলেছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯