সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অপারেশন থিয়েটারে

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অপারেশন থিয়েটারে

অনুসন্ধান ২৪ ডেস্ক >> চোখের সমস্যার কারণে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে জনপ্রিয় খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। আজ সোমবার সকালে তার ডান চোখে অপারেশন হয়েছে বলে জানান দাপুটে এই অভিনেতা।

ডিপজল প্রতিনিধি জানান , ‘আজ সকালে ডান চোখে অপারেশন করে লেন্স পড়ানো হয়েছে। সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ তিনি জানান, গত ঈদের আগে তার বাম চোখেও লেন্স পরানো হয়।

ডিপজল প্রযোজক হিসেবেও বেশ পরিচিত। চলতি বছর শুরুতে এই অভিনেতা ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। ইতিমধ্যেই তার নতুন সিনেমা ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’র কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই সিনেমাগুলো মুক্তি পাবে বলে জানান এই অভিনেতা।

উল্লেখ্য, ‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। এরপর ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যায় তাকে। আর কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর খলনায়ক হিসেবে কাজ করেছেন অসংখ্য সিনেমায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯