সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পরীমনির বিরুদ্ধে তারকা দম্পত্তির অনুষ্ঠানে ভাঙচুরের অভিযোগ

পরীমনির বিরুদ্ধে তারকা দম্পত্তির অনুষ্ঠানে ভাঙচুরের অভিযোগ

বিনোদন >> বনানী ক্লাবের রেজিস্ট্রারে পরীমনির আচরণকে ‘অপ্রীতিকর’ ঘটনা হিসেবে নথিবদ্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। জানা যায়, তিনি এক তারকা দম্পত্তির অনুষ্ঠানে গিয়ে ভাঙচুর চালিয়েছেন। বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীমনি বনানী ক্লাবের সদস্য নন। তিনি ওই অনুষ্ঠানে দাওয়াত পেয়ে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সামান্য ঘটনার জের ধরে ভাঙচুর চালিয়েছেন। অনেকের সঙ্গে বাকবিতন্ডায়ও জড়িয়ে পড়েন।

সেটি ক্লাবের নিজস্ব অনুষ্ঠান ছিল না বলে জানিয়েছে রুবেল আজিজ। তিনি বলেন, বিষয়টি ক্লাবের রেজিস্ট্রার খাতায়ও লিখে রাখা হয়েছে। পরীমনির ঘটনা এবার সামনে আসার পর এখন ক্লাবের স্টাফরা বিষয়টি আমাদের জানায়।

এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তী গণমাধ্যমকে বলেন, বনানী ও গুলশান অল কমিউনিটি ক্লাবের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ক্লাব কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

গত ৮ জুন গুলশানে অল কমিউনিটি ক্লাবে পরীমনি ভাঙচুর করেন বলে অভিযোগ উঠে। ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ ওই রাতে ঘটনাস্থলে গেলেও তা চাউর হয় ৯ দিন পর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯