সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিশুশিল্পী দীঘি এখন নায়িকা

শিশুশিল্পী দীঘি এখন নায়িকা

শিশুশিল্পী দীঘি এখন নায়িকা। দীঘির দুইটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তিও পেয়েছে নায়িকা হিসেবে। সেগুলো হলো ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। সামনে দীঘির নতুন একটি সিনেমার শুটিংয়ের কথা আছে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। আর ফিরেই চমকে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বউয়ের সাজে ছবি প্রকাশ করেছেন। ছবি দেখে অনেকে মনে করছেন তবে কি বিয়ের আসরে দীঘি?

জানা গেল বিয়ের পাত্রী হিসেবে নয়, একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য দীঘিকে বউ সাজতে হয়েছে। সেই আয়োজনে ধূসর, গোলাপিসহ বিভিন্ন রঙের লেহেঙ্গায় বউ সাজে ধরা দিয়েছেব নতুন এক দীঘি।

এটিই এই নায়িকার ক্যারিয়ারে প্রথম ব্রাইডাল ফটোশুট। যার কারণে বেশ উচ্ছ্বসিত দীঘি। তিনি বলেন, ‘প্রথমবার ব্রাইডাল শুট করেছি। অনেক ভালো লেগেছে। ছোটবেলা থেকেই দেখেছি নামী দামি তারকারা বিয়ের ফটোশুট করেন৷ এবার নিজেও সেই সুযোগ পেলাম। ভালো ব্রান্ড আর আয়োজন ভালো হলে মডেলিংয়েও নিয়মিত থাকব।’

জানা গেছে দিঘীর সঙ্গে একটি স্বনামধন্য ফ্যাশন হাউজের মডেল হয়েছেন অপু বিশ্বাস, রেবেকা রউফ, বারিশা হকসহ আরও কয়েকজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯