সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুগ্ধ করলেন আলিয়া শরীরী নাচে

মুগ্ধ করলেন আলিয়া শরীরী নাচে

অনলাইন বিনোদন :: আলিয়া ভাটের ছবির গানের অন্য রূপ দিলেন আলিয়া এফ (ফার্নিচারওয়ালা)। অভিনেত্রী পূজা বেদীর মেয়ে এই সবে পা রেখেছেন বলিউডে। এরই মধ্যে সমালোচকদের প্রশংসা অর্জন করে নিয়েছেন তিনি। সাইফ আলী খান ও তাবুর সঙ্গে অভিনয় করে পর্দায় হাতেখড়ি তার। ছবির নাম, ‘জওয়ানি জানেমন’। অভিনয় দক্ষতার পাশাপাশি তার নাচের দক্ষতার বিষয়ে অবগত অনেক নেটাগরিক। ফের সে রকমই নিদর্শন দিলেন খোদ অভিনেত্রী। বেছে নিলেন তার পছন্দের গান। ‘কলঙ্ক’ ছবির টাইটেল ট্র‍্যাক, ‘ম্যায় তেরা’। কোরিয়োগ্রাফার উৎকর্ষের সঙ্গে নাচের ভিডিও তৈরি করলেন তিনি। শরীর মেলালেন গানের তালে তালে। পালকের মতো উঠছেন ও নামছেন আলিয়া। যেন হাড় নেই তার শরীরে। গানের সুর-ছন্দের সঙ্গে এত সুন্দর মেলবন্ধনে মুগ্ধ তারকা থেকে সাধারণ মানুষ। হাততালি দিয়ে উঠলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। গায়িকা প্রকৃতি কক্কর বললেন, ‘তুমি ম্যাজিক’! ভালোবাসা জানালেন আরও তারকা।

ক্যাপশনটি পড়ে বোঝা গেল, স্পষ্ট দৃশ্যমান না হলেও এই কোরিয়োগ্রাফির প্রাক্টিস করতে করতে একাধিক বার চোট পেয়েছেন তিনি। পায়ে ক্ষত চিহ্নও রয়েছে। জানালেন, যদি আপনাদের ভাল লাগে, তবে বুঝব যে পায়ের ক্ষতগুলো সার্থক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯