সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গায়ের রং নিয়ে বিদ্রুপ শ্রুতি

গায়ের রং নিয়ে বিদ্রুপ শ্রুতি

অনলাইন ডেস্ক :: সোশ্যাল মিডিয়ায় গায়ের রং নিয়ে বিদ্রুপের শিকার হলেন টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস। জানুয়ারি মাসের ৪ তারিখ থেকে স্টার জলসায় শুরু হয়েছে ধারাবাহিক ‘দেশের মাটি’। ধারাবাহিকে দিব্যজ্যোতি দত্তর বিপরীতে নোয়ার চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি। সেই সংক্রান্ত একটি পোস্ট ফেসবুকে করেছিলেন অভিনেত্রী। আর তার জন্যই বর্ণবিদ্বেষের শিকার হতে হল তাকে। ও কোনও নায়িকা হল? , ‘কাজের লোকের চরিত্রেই মানায়। এই ধরনের মন্তব্য করা হয়েছে শ্রুতির এই পোস্টের প্রতিক্রিয়ায়। অনেকে তার গায়ের রং নিয়ে কটুক্তি করেছেন। ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তুলেও বিদ্রুপ করেছেন। যদিও নেটদুনিয়ার অনেকেই শ্রুতির পাশে দাঁড়িয়েছেন। তার গানের গলা, নাচের দক্ষতা এবং অভিনয়ের প্রশংসা করেছেন। এই ধরনের মন্তব্য এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন অনেকে। বাংলা টেলিভিশনের জগতে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের মাধ্যমে নিজের অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন।

সেই সময়ও তাকে এমন কটাক্ষ সহ্য করতে হয়েছিল। যাবতীয় সমালোচনার জবাব অভিনয়ের মাধ্যমে দিয়েছিলেন তিনি। টিআরপি চার্টে উপরের সারিতে দীর্ঘদিন ছিল ‘ত্রিনয়নী’। সেই ধারাবাহিকের পর ‘দেশের মাটি’ টিমের সঙ্গে কাজ শুরু করেন অভিনেত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯