মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তিক্ত স্মৃতি সানি লিওনের

তিক্ত স্মৃতি সানি লিওনের

অনলাইন বিনোদন :: সানি লিওনকে চেনেন না, এমন মানুষ হয়তবা কমই আছে। তবে করণ জিৎ কৌর থেকে সানি হয়ে ওঠার রাস্তাটা মোটেও সহজ ছিল না। ছোটবেলার কিছু অসুখকর স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি সেবিষয়েই খোলসা করেছেন সানি লিওন। শিখ পাঞ্জাবি পরিবার মেয়ে সানির বাবা-মা কানাডায় থাকতেন। তার জন্মও সেখানে। পরবর্তীকালে সানির কৈশোর কেটেছে আমেরিকায়। ছোটবেলায় বহুবারই হেনস্থার মুখোমুখি হতে হয়েছে সানিকে। তিনি নিজেই জানিয়েছেন সেকথা। সানির কথায়, ছোটবেলায় তার চেহারা সাধারণ ভারতীয়দের মতই ছিল। গায়ের রং বাদামী, কালো চুল, হাত-পা তেমন সুন্দর নয়। এমনকি পরার জন্য ভালো জামাকাপড়ও ছিল না। যেকারণে বহুবার হেনস্থার শিকার হতে হয়েছে তাকে। সানি জানান, পাবলিক স্কুলে মেয়েকে হেনস্থা করা হতে পারে, এই ভয়েতে আমার বাবা-মা ক্যাথলিক স্কুলে ভর্তি করেছিলেন। সানির কথায়, তিনি যে শহরে থাকতেন, সেখানে সাদা চামড়ার লোকজনই বেশি ছিল। তাই অনেকক্ষেত্রেই বাদামি বর্ণের ছেলেমেয়েদের হেনস্থা করা হত। সানি লিওনের কথায়, এই হেনস্থার বিষয়টা একটা বৃত্তের মত। যারা নিজেরা হেনস্থার শিকার হন, তারাই আবার অপরকে হেনস্থা করেন, যেটা ঠিক নয়। সানির পরামর্শ, যারা হেনস্থার শিকার হন, তাদেরই দায়িত্ব নিয়ে এধরনের হেনস্থা বন্ধ করা উচিত। আর তাহলেই এই হেনস্থার বৃত্তটি একদি শেষ হবে। সানি জানান, শুধু ছোটবেলায় নয়, বেড়ে ওঠার পরও তাকে অনেকসময় হেনস্থার শিকার হতে হয়েছে, যার তিক্ত স্মৃতি তিনি এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছেন।

বর্তমানে সানি অবশ্য মার্কিন নাগরিক ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। নোয়া, আশের, নিশা নামে তাঁদের তিন সন্তানও রয়েছে। প্রসঙ্গত, খুব শীঘ্রই বিক্রম ভাট-এর ‘অনামিকা’ বলে একটি ছবিতে দেখা যাবে সানিকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯