মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পরীর এ বছর!

পরীর এ বছর!

অনলাইন বিনোদন :: ঢাকার সিনেমার এই সময়ের অন্যতম আলোচিত ও ব্যস্ততম নায়িকা পরীমনি। হাতে রয়েছে তার বেশকিছু সিনেমা। গত তিন মাসে ব্যাক টু ব্যাক কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিনিয়তই নিজেকে ভাঙছেন, ধারণ করছেন নতুন নতুন চরিত্র। বর্তমানে ‘মুখোশ’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন এ নায়িকা। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি পরিচালনা করছেন ইফতেখার শুভ। সাভারে প্রথম লটের চিত্রায়ণে অংশ নিয়েছেন পরীমনি। সিনেমায় সোহানা চরিত্রে দেখা যাবে পরীকে। নিজের লুকের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন এ অভিনেত্রী। ইতিমধ্যে পরীর নতুন লুক লুফে নিয়েছেন নেটিজেনরা। ‘মুখোশ’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান। এ ছাড়া মোশাররফ করিম, ফারুক আহমেদ ও ইরেশ যাকেরকেও দেখা যাবে পর্দায়। এর আগে, তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমার কাজ শেষ করেছেন পরীমনি। ওই সিনেমায় ‘দিবা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মুখোশ’ সিনেমার কাজ শেষ করে সামনে ‘দ্য অ্যাডভাইজার’ নামের আরেকটি সিনেমার কাজ শুরু করবেন। ছবিটিতে তাকে রাজনৈতিক পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে।

মুক্তির অপেক্ষায় আছে তার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, চলতি বছরটি হতে চলেছে পরীর। কারণ এ বছর সব থেকে বেশি ভিন্নধর্মী ছবিতে কাজ করছেন তিনি। কাজেও বেশ মনোযোগী দেখা যাচ্ছে পরীকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯