মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঊর্মিলা টানা শুটিংয়ে

ঊর্মিলা টানা শুটিংয়ে

অনলাইন বিনোদন :: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। ২০১৯ সালের শেষের দিকে ‘ফ্রম বাংলাদেশ’ শিরোনামের একটি ছবিতে কাজ শুরু করেন। কিন্তু গেল বছর করোনা মহামারির কারণে ছবিটির সম্পূর্ণ কাজ শেষ করতে পারেননি। এখনো এই ছবির ডাবিং বাকি আছে বলে জানান তিনি। খুব শিগগিরই সেটির কাজ শেষ করতে চান তিনি। একইসঙ্গে চলতি বছরেই বড় পর্দায় অভিষেক হওয়ার সম্ভাবনার কথা জানান অভিনেত্রী। তার ভাষ্য, চলতি বছরেই বড় পর্দায় দর্শক আমাকে দেখতে পাবেন। যদি ডাবিংসহ ছবির অন্য কাজগুলো পরিচালক শেষ করতে পারেন। এ ছাড়া আমি একটু গতানুগতিক ধারার বাইরের গল্পের ছবিতে কাজ চাই। তবে এই ধরনের গল্প নিয়ে আমাদের কাজ কম হচ্ছে। তাই সব ধরনের শিল্পীর চলচ্চিত্রে কাজের সুযোগ হচ্ছে না। এদিকে ঊর্মিলা এখন টানা ব্যস্ত সময় একক ও ধারাবাহিক নাটক নিয়ে। এরইমধ্যে হারুনোর রুশোর চারটি একক নাটকের শুটিং শেষ করেছেন তিনি। আগামীকাল অন্য একজন নির্মাতার সিঙ্গেল নাটকে কাজ করবেন বলে জানান তিনি। এ ছাড়া সম্প্রতি মাহমুদুল হাসান রানার সাত পর্বের একটি ধারাবাহিকের শুটিং শেষ করেছেন তিনি। এদিকে এই অভিনেত্রীর হাতে আছে ‘একাই একশো’, ‘হ্যামিলনের বাঁশিওয়ালা, ‘হুলুস্থূল’ ও ‘পরাধীন’ শিরোনামের কয়েকটি ধারাবাহিক নাটক। এই সময়ের ধারাবাহিক নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য শোনা যায়। চলতি সময়ের অনেক শিল্পী ধারাবাহিকে কাজের বিষয়েও অনাগ্রহ প্রকাশ করেন। আসলে এই সময়ের ধারাবাহিক নাটক কেমন হচ্ছে প্রশ্ন করা হলে ঊর্মিলা বলেন, ধারাবাহিক নাটকের একটা গ্রহণযোগ্যতা সব সময় আছে। আমাদের পাশের দেশে অনেক শিল্পী সিরিয়াল করেই জনপ্রিয়তা পেয়েছেন। একটা সময় আমাদের দেশেও ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে শিল্পীরা আলোচনায় আসতেন। এখনো ভালো ধারাবাহিক নাটক হচ্ছে। কিন্তু চ্যানেল বেশি হওয়ায় অনেক নাটক দর্শকের চোখে পড়ে না। টিভি নাটকের বাইরে বিজ্ঞাপনেও কাজ করছেন এই গ্ল্যামারকন্যা।

আগামী ২৩শে জানুয়ারি আয়েশা মেমোরিয়াল হাসপাতালের একটি বিজ্ঞাপনে কাজ করবেন জানান। এটিতে তার সঙ্গে আরো থাকবেন জনপ্রিয় মডেল-অভিনেতা ইমন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯