মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মহাব্যস্ত নুসরাত ফারিয়া

মহাব্যস্ত নুসরাত ফারিয়া

অনলাইন বিনোদন :: দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পরিশ্রম, মেধা ও অভিনয় দিয়ে তিনি এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। কাজ করেছেন কলকাতার ছবিতেও। যার ফলে এপার-ওপার দুই বাংলায়ই তিনি বেশ পরিচিত মুখ। এই নায়িকার আরও একটি বড় গুণ, তিনি গানেও পারদর্শী। ইতোমধ্যে দুটি মিউজিক ভিডিও বের করেছেন তিনি। দুটিতেই পেয়েছেন আশানুরূপ সাড়া। তবে গত বছরটা করোনার কারণে একেবারেই পানসে কেটেছে নুসরাত ফারিয়ার। একে তো কয়েক মাস কাজ বন্ধ ছিল, তারপর আবার মরণ ভাইরাস করোনা থাবা বসিয়েছিল তার শরীরেও। করোনাকে জয় করে সম্প্রতি তিনি কাজেও ফিরেছেন। এই মুহূর্তে তার হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট। তাই ফারিয়া আশা করছেন, নতুন এ বছরটা তার ব্যস্ততার মধ্য দিয়েই যাবে। অভিনেত্রীর কথায়, ‘বছরটি বেশ ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। ছয়টি সিনেমা ও একটি ওয়েব ফিল্মের কাজ হাতে রয়েছে। আরও কিছু কাজের ব্যাপারে কথাবার্তা চলছে। হাতে থাকা কাজগুলো হচ্ছে- ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ভয়’, ‘পাতালঘর’, ‘বিবাহ অভিযান টু’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক এবং ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’। এর মধ্যে ওয়েব ফিল্মটির শুটিংয়ে বর্তমানে আউটডোরে রয়েছেন নুসরাত ফারিয়া। গত ১১ জানুয়ারি থেকে শুরু হয়েছে এটির শুটিং। অভিনেত্রী জানান, ওয়েব ফিল্মটির শুটিং শেষ হলে তিনি দুবাই যাবেন। সেখান থেকে দেশে ফিরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিংয়ের জন্য আবার তিনি ভারত যাবেন। ওয়েব সিরিজে কাজ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমি এমনিতেই সিনেমা নিয়ে ব্যস্ত থাকি। তাছাড়া গল্প নির্ধারণের বিষয়েও একটু খুঁতখুঁতে। তাই ওয়েবের কাজ একটু কম করা হচ্ছে। তবে গল্প পছন্দ হলে অবশ্যই কাজ করি। আমাদের দেশে এখন ওটিটি প্ল্যাটফর্মের জন্য বেশ ভালো কাজ হচ্ছে। তাই আশা করা যায়, দেশে ওটিটির ভবিষ্যৎ ভালো।’

প্রসঙ্গত, ফারিয়ার হাতে থাকা কাজগুলোর মধ্যে ‘বিবাহ অভিযান টু’ হচ্ছে সম্পূর্ণ কলকাতার ছবি। এখানে তিনি অভিনয় করবেন ওপার বাংলার সুপারস্টার অঙ্কুশ হাজরার বিপরীতে। ছবিটির প্রথম পার্টে মূল ভূমিকায় এই জুটিই ছিলেন। ২০১৫ সালে এই অঙ্কুশের বিপরীতেই ‘আশিকী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ফারিয়ার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯