মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রস্তুতি সাবিলার

প্রস্তুতি সাবিলার

অনলাইন বিনোদন :: চলচ্চিত্রে নাম লিখছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। শুরুটাই হচ্ছে বেশ বড় ক্যানভাসের একটি সিনেমা দিয়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ সিনেমাতে শেখ রেহানা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে ভারতের মুম্বইয়ে তার অংশের শুটিং শুরু হবে। বর্তমানে চরিত্রটির জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানালেন, চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই চরিত্রটি নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছেন। সবকিছু ভালোভাবে জানার চেষ্টা করছেন। শুটিংয়ের আগে যেসব প্রস্তুতি দরকার এক এক করে সেগুলো সারছেন। সাবিলা বলেন, জাতির পিতাকে নিয়ে নির্মিতব্য সিনেমায় একটি চরিত্র পেলাম, এটা অনেক বড় পাওয়া। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। যারা আমাকে সুযোগটি দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। সিনেমাটির জন্য ছোট পর্দার কাজ কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। সাবিলা জনান, তারপরও ভালোবাসা দিবসের কিছু বিশেষ নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ সাবিলার ‘এক্সচেঞ্জ’- শিরোনামের নাটকটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। নাটকের পাশাপাশি ওয়েব কন্টেন্টেও কাজ শুরু করেছেন তিনি।

গতকালই এই অভিনেত্রীর ‘কষ্টনীড়’- শিরোনামের একটি ওয়েব ফিল্ম রিলিজ পেয়েছে। যেটি পরিচালনা করেছেন আশফাক নিপুণ। ফিল্মটি ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯