সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অজয় ন্যাড়া হচ্ছেন

অজয় ন্যাড়া হচ্ছেন

অনলাইন বিনোদন :: ন্যাড়া হচ্ছেন অজয় দেবগাণ। কিন্তু হঠাৎ কী এমন ঘটল? নাহ, তেমন কিছুই ঘটেনি। আবার, নেহাতই স্টাইল করেও অজয় ন্যাড়া হচ্ছেন, তেমনটাও নয়। অজয়ের ন্যাড়া হওয়ার কারণ চাণক্য। খুব শীঘ্রই সে বেশেই দেখা যাবে অজয়কে। তবে তিনি যে চাণক্য অবতারে ধরা দিচ্ছেন, সে খবর কিন্তু বেশ পুরনো। পরিচালক নীরজ পান্ডে অজয়কে নিয়ে চাণক্য বানানোর পরিকল্পনা করেছিলেন বহু আগেই। তবে লকডাউনের কারণে ছবির শুটিং পিছিয়ে যায়। এই ছবির গল্প লিখেছেন, মনোজ মুনতাসির। তিনিই অজয়ের ন্যাড়া হওয়ার কথা খোলাসা করেন। তার কথায় পরিচালক প্রাচীন ভারতীয় দার্শনিককে নিয়ে যে ছবি বানানোর পরিকল্পনা করেছেন, তার প্রয়োজনেই অজয়কে ন্যাড়া হতে হবে। যে কারণে এই সময়ে অজয় আর অন্য কোনও ছবির শ্যুটিং করতে পারবেন না। চিত্রনাট্যকার মনোজ মুনতাসিরের কথায়, এই ছবিটি যাতে অস্কারে পাঠানো যায় সেকথা মাথায় রেখেই বানানো হচ্ছে। চিত্রনাট্যকার মনোজ মুনতাসির আরও জানান, এই ছবিটি বানানোর জন্য তিনি এবং পরিচালক নীরজ দুজনেই গোটা দেশ ঘুরে বেড়িয়েছেন। এর মধ্যে বিহারের পাটলীপুত্রও (বর্তমান নাম পাটনা) রয়েছে। তিনি বছরের প্রায় অর্ধেক সময় দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং চাণক্য-র বিভিন্ন বই পড়ার জন্য সময় ব্যায় করেছেন।

প্রসঙ্গত এর আগে জানা গিয়েছিল এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে অজয়কে। এই ছবিতে প্রাচীন ভারতীয় সময়সীমার সঙ্গে বর্তমান রাজনৈতিক ও সামাজিক দিকটিও উঠে আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯