সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রিয়াংকা বিপাকে

প্রিয়াংকা বিপাকে

অনলাইন বিনোদন :: করোনার নয়া স্ট্রেনের দাপটে ব্রিটেন জুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার কড়া লকডাউন। ব্রিটেন জুড়ে যখন লকডাউন চলছে, সেই সময় বাড়ির বাইরে বেরনোয় নোটিশ পাঠানো হল প্রিয়াংকা চোপড়াকে। বর্তমানে স্বামী নিক জোনাসের সঙ্গে লন্ডনে রয়েছেন তিনি। পরবর্তী সিনেমা ‘টেক্সট ফর ইউ’-এর শুটিংয়ের জন্যই লন্ডনে পাড়ি দেন। আচমকা সেখানে লকডাউন ঘোষণা করায় লন্ডন থেকে লস এঞ্জেলসে ফিরতে পারেননি বলিউড অভিনেত্রেী। ফলে আপাতত সেখানেই রয়েছেন। লন্ডনে থাককালীন আচমকাই প্রিয়াংকা এবং তার মা মধু চোপড়াকে স্থানীয় একটি স্যালোঁতে দেখা যায়। পোষ্যকে সঙ্গে নিয়ে স্যালোঁতে যান পিগি।
ওই ছবি প্রকাশ্যে আসার পরপরই প্রিয়াংকা এবং স্যালোঁ কতৃপক্ষকে সাবধান করা হয় সে দেশের পুলিশের তরফে। যদিও প্রথমবার বলেই কোনও জরিমানা করা হয়নি পুলিশের তরফে। ওই ঘটনার পরপরই টিম প্রিয়াংকা চোপড়ার তরফে মুখ খোলা হয়। অভিনেত্রীর টিমের তরফে জানানো হয়, প্রিয়াংকা লন্ডনে রয়েছেন পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য।

হলিউডের একজন তারকা হিসেবে প্রযোজনা সংস্থার জন্যই প্রিয়াংকা ওই স্যালোঁয় যান। ব্যক্তিগত প্রয়োজনে নয়, শুটিংয়ের জন্যই অভিনেত্রী স্যালোঁয় যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯