সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাঁদতে কাঁদতে বের হন নোরা পরিচালকের বাড়ি থেকে

কাঁদতে কাঁদতে বের হন নোরা পরিচালকের বাড়ি থেকে

অনলাইন বিনোদন :: বেশ কয়েক বছর বলিউডে কাটানোর পর এবার মুখ খুললেন নোরা ফতেহি। তিনি জানান, যখন প্রথম ভারতে আসেন, সেই সময় মুম্বইয়ের এক নামি কাস্টিং ডিরেক্টর তাকে ডেকে নিয়ে যান নিজের বাড়িতে। নোরাকে সেখানে ডেকে চিৎকার শুরু করেন ওই মহিলা। এমনকি, নোরার মতো অনেক অভিনেত্রী রয়েছেন বলিউডে। যাদের মধ্যে কোনও মেধা নেই। তাই নোরার মতো অভিনেত্রীকে ইন্ডাস্ট্রির কোনও প্রয়োজনও নেই। ওই কাস্টিং ডিরেক্টরের কথা শুনে কার্যত ভেঙে পড়েন নোরা। শুধু তাই নয়, তিনি কাঁদতে কাঁদতে সেদিন ওই কাস্টিং ডিরেক্টরের বাড়ি ছেড়ে চলে যান বলেও জানান। সম্প্রতি কারিনা কাপুর খানের চ্যাট শোয়ে হাজির হন নোরা। এই অনুষ্ঠানে হাজির হয়ে পুরনো ঘটনা প্রকাশ্যে আনেন নোরা। প্রথম যখন তিনি মুম্বইতে আসেন, সেই সময় বলিউডের ওই কাস্টিং ডিরেক্টর যেভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার কেন, চিৎকার করে ওঠেন নিম্নমেধার মানুষ বলে, সেই কথা মনে করে এখনও যেন শিউরে ওঠেন নোরা ফাতেহি। ভারতে এসে বলিউডে ক্যারিয়ার গড়তে চাইলে, সবার সঙ্গেই কি এই ধরনের ব্যবহার করা হয়, তা নিয়ে ওই সময় নোরার মনে প্রশ্ন উঠতে শুরু করে বলে জানান অভিনেত্রী।

যদিও কোন কাস্টিং ডিরেক্টর তার সঙ্গে ওই ধরনের ব্যবহার করেন, তার নাম প্রকাশ্যে আনেন মরোক্কান মডেল অভিনেত্রী। সত্যমেব জয়তে-র কামারিয়া কিংবা বাটলা হাউসের, ও সাকি সাকি, বর্তমানে একের পর এক আইটেম নম্বরে তার জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯