সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চলে গেলেন না ফেরার দেশে অভিনেতা রুমীর মা

চলে গেলেন না ফেরার দেশে অভিনেতা রুমীর মা

আনুসন্ধান ডেস্ক :: মা হারালেন অভিনেতা ওয়ালিউল হক রুমী। আজ বৃহস্পতিবার ৭ জানুয়ারী দুপুর ১২ টা ১০ মিনিটে ছেলে রুমীর শহীদবাগের বাসা থেকে হাসপাতালে নেবার সময় মা হামিদা হক মৃত্যুবরণ করেন [ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ]। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। রুমী জানান, ‘মায়ের কিছুটা ডায়েবেটিক সমস্যা ছিল। হঠাৎ করেই শারীরিক অবস্থার কিছু অবনতি হতে শুরু করলে তাকে বাসার কাছেই হাসপাতালে নেবার সময়ই মা আমার সামনেই পৃথিবী ছেড়ে চলে গেলেন। এখন পরিবারের অন্যদের খবর দিয়ে গ্রামের বাড়িতে নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছি। সবাই আমার মায়ের আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনা করবেন। আমার আজকের অবস্থানের জন্য এই মায়ের অবদান আমি বলে শেষ করতে পারবো না।’ জানা গেছে বরগুনাতে তাদের নিজ এলাকায় হামিদা হকের দাফন সম্পন্ন হবে । উল্লেখ্য, ওয়ালিউল হক রুমী বর্তমানে দেশের ব্যস্ততম অভিনেতা। বিশেষ করে নির্মল পারিবারিক গল্প বা হাস্যরসে প্রাণ ভরিয়ে দেবার মতো অভিনয়ে রুমী অনবদ্য।

প্রায় ৫ শতাধিক একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। মঞেও কাজ করছেন নিয়মিত। দর্শকদের হাসি আনন্দের মুগ্ধতা দেয়া অভিনেতা বর্তমানে জীবনের সবচেয়ে বড় শোকের সময় পার করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯