সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নতুন লুকে পর্দায় সরব হচ্ছেন বুবলী

নতুন লুকে পর্দায় সরব হচ্ছেন বুবলী

অনুসন্ধান ডেস্ক :: সবশেষে ‘বীর’ ও ‘ক্যাসিনো’ চলচ্চিত্রের কাজ করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাও গত বছর ফেব্রুয়ারির কথা। এরপর আড়াল হন তিনি। এর মধ্যেই শোবিজ পাড়ায় তাকে নিয়ে গুঞ্জন উঠে বুবলী বিয়ে করেছেন। শুধু তাই নয়, গুঞ্জন উঠে সন্তান জন্মদানের জন্যই তিনি আড়াল হয়েছেন। এ নিয়ে শোবিজে হয়েছে নানা আলোচনা-সমালোচনাও। অবশেষে চলতি বছর ১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি প্রকাশ করেন তার নতুন ছবি। সঙ্গে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছাও। জানা গেছে, আড়ালে থাকা বুবলী খুব শিগগিরই ব্যস্ত হচ্ছেন কাজে। নতুন লুকে আবারও পর্দায় সরব হচ্ছেন তিনি। ইতিমধ্যেই বুবলী মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের। বলেছেন, আড়ালে থাকা সময়গুলোর কথা। বুবলীর জানান, ‘বীর’ ও ‘ক্যাসিনো’ কাজ শেষ করে গত বছর ফেব্রুয়ারির শেষ দিকে তিনি আমেরিকার নিউইয়র্ক যান। সেখানে ফিল্ম সম্পর্কিত একটি কোর্স সম্পন্ন করেছেন। তিন মাসের কোর্স থাকলেও মহামারির কারণে তা শেষ হতে সময় লেগেছে। এরপর লকডাউনের কারণে সেখানেই আটকা পড়েন তিনি। অবশেষে দেশে ফিরেছেন গত বছর নভেম্বরের শেষ দিকে।’ এদিকে, বুবলীকে নিয়ে যেসব গুঞ্জন উঠেছে? সেসব প্রসঙ্গে তিনি বলেন, ‘সবারই ব্যক্তিগত জীবন রয়েছে। করোনার সময় সবাই নিজের মতো করে ছিল। আমারও একটু গ্যাপের দরকার ছিল। তবে দর্শকদের যে পর্দার শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে, তাদের সেই আগ্রহকে আমি সম্মান করি। আর থাক না কিছু বিষয় ব্যক্তিগত। ধীরে ধীরে আমার মুখ থেকেই সবাই সব কিছু জানতে পারবেন। সব একসঙ্গে বলে দিলে তো ওই আগ্রহের জায়গাটা নাও থাকতে পারে। তবে কথা দিচ্ছি, সঠিক সময়ে সব জানাব। আর দর্শকদের বলব, আমার কাছ থেকে না জানা পর্যন্ত এসবে কান দেবেন না।’

সবশেষে বুবলী জানান, নতুন বেশ কিছু কাজের বিষয়ে কথাবার্তা চলছে। আর খুব শিগগিরই তিনি ফিরছেন শুটিংয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯