সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নতুন গুঞ্জন এবার শ্রাবন্তীর ছেলেকে নিয়ে

নতুন গুঞ্জন এবার শ্রাবন্তীর ছেলেকে নিয়ে

অনলাইন ডেস্ক :: বেশ কিছুদিন ধরে ভারতের সংবাদমাধ্যমে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তার তৃতীয় স্বামীর সম্পর্ক নিয়ে অনেক খবর বেরিয়েছে। গুঞ্জন রটেছে তারা নাকি আর একসঙ্গে নেই। সেই গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়কে নিয়ে মেতেছে সংবাদ মাধ্যম। খবর রটেছে শ্রাবন্তীর আদরের ঝিনুক (ছেলের ডাক নাম) আর ছোট্ট নেই। প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে এই গুঞ্জনের পেছনে অন্য কেউ দায়ী নয়। নতুন বছরে অভিমন্যু চট্টোপাধ্যায়ের একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকেই এর সূচনা। অভিমন্যু চট্টোপাধ্যায়ের সেই পোস্ট নতুন বছরে প্রেমিকার ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিমন্যু চট্টোপাধ্যায়। তার পোস্ট থেকে জানা গেছে, ৩ বছর ধরে ওই তরুণীর সঙ্গে প্রেম করছেন তিনি। তা শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর এই প্রেমিকাটি কে? ইনস্টাগ্রাম থেকেই জানা গেছে তার নাম দামিনী ঘোষ। জিনিউজ জানিয়েছে, দামিনী পেশায় মডেল। দামিনী ঘোষ অভিমন্যু যে ছবিটি পোস্ট করেছেন, সেই একই ছবি পোস্ট করে দামিনী লিখেছেন, ‘একই মানুষের সঙ্গেই নতুন বছর।’ যাতে আবার অভিমন্যু কমেন্ট করেছেন, ‘Love you infinity baby’।

প্রেমিকার সঙ্গে অভিমন্যুর এই পোস্টে বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ বলেছেন শ্রাবন্তীর ছেলের বউ তার মতই সুন্দরী। কেউ আবার তাদের ‘রাধকৃষ্ণ’ তকমা দিয়েছেন। তবে কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি। তবে পাল্টা কোনও মন্তব্যই করেননি অভিমন্যু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯