মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রিয়া বাড়ি খুঁজছেন

রিয়া বাড়ি খুঁজছেন

অনুসন্ধান ডেস্ক :: গতকাল দিনভর মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে বিভিন্ন বাড়ি ঘুরে বেড়াতে দেখা গেল রিয়া চক্রবর্তীকে। সঙ্গে ছিলেন তার ভাই শৌভিক চক্রবর্তী। নতুন বাড়ি খুঁজছিলেন তারা। সুশান্ত সিংহ রাজপুত মারা যাওয়ার পর থেকেই রিয়া আলোচনার কেন্দ্রে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, মাদক পাচারসহ বেশ কিছু অভিযোগ ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। মাদক কাণ্ডের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়া এবং শৌভিককে গ্রেপ্তার করে। গত অক্টোবরে রিয়া জামিন পান। তার পর থেকে তাকে বাইরে সে ভাবে দেখা যায়নি। শৌভিক জামিন পেয়েছেন ডিসেম্বর মাসের গোড়ায়। এই প্রথম দুই ভাই বোনকে একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল। রিয়ার বাড়ির সমানে যথারীতি পাপারাৎজির ভিড় ছিল। বেরনোর সময়ে তাদের উদ্দেশে অভিনেত্রী বলেন, প্লিজ আমাদের ফলো করবে না। জানা যাচ্ছে, রিয়া-শৌভিক পরপর বেশ কয়েকটি বাড়ি যান এবং ঘুরে দেখেন। আসলে পুরনো বাড়ি বদলাতে চাইছেন তারা। বর্তমানে যেখানে থাকেন, সেখানে ছবি শিকারিদের ভিড় এবং প্রতিবেশিদের নেতিবাচক মনোভাবের কারণেই বাড়ি বদলের সিদ্ধান্ত বলে রিয়ার ঘনিষ্ঠদের বক্তব্য। কিন্তু সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে রিয়ার ইমেজ জনমানসে এতটাই খারাপ হয়েছে যে, তাদের পক্ষে নতুন বাসস্থান খুঁজে পাওয়াও সমস্যার।

পরিচালক রুমি জাফরির ‘চেহেরে’ ছবিতে রিয়ার কাজ করার কথা। রুমির কথায়, রিয়া সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েছে যে নতুন কিছু শুরু করতেও ওর সময় লাগবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯