সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাদকসহ আবাসিক হোটেল থেকে এক অভিনেত্রী আটক

মাদকসহ আবাসিক হোটেল থেকে এক অভিনেত্রী আটক

অনুসন্ধান ডেস্ক :: ভারতের মুম্বাইয়ের একটি হোটেল থেকে মাদকসহ এক টলিউড অভিনেত্রীকে (২০) গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা। গত শনিবার রাতে ওই অভিনেত্রীকে ৪০০ গ্রাম মেফেড্রোনসহ গ্রেপ্তার করা হয়। এ সময় চাঁদ মহম্মদ শেখ নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করে এনসিবি। গ্রেপ্তার হওয়া টলিউড অভিনেত্রীর নাম-পরিচয় জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, শনিবার রাতে মুম্বাইয়ের ভারসোভা, বান্দ্রা, মীরা রোডসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালান এনসিবি কর্মকর্তারা। তারা চাঁদ মহম্মদ শেখকে গ্রেপ্তার করলে তিনি জানান, ওই মাদক তিনি মীরা রোডের এক সরবরাহকারীর কাছ থেকে পেয়েছেন। শনিবার রাতেই মীরা রোডের ক্রাউন বিজনেস নামের আবাসিক হোটেলে আচমকাই হানা দেন এনসিবি কর্মকর্তারা। পরে সেখান থেকে মাদক মামলায় এক টলিউড অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে কাছ ৪০০ গ্রাম মেফেড্রোন জব্দ করা হয়। তবে পালিয়ে যেতে সক্ষম হন সইদ নামে এক মাদক সরবরাহকারী। এ ঘটনায় ক্রাউন বিজনেস হোটেলের মালিকের কোনো ভূমিকা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে এনসিবি। এর আগে গত শুক্রবারও মাদক মামলায় তিনজনকে গ্রেপ্তার করে এনসিবি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছিলেন কর্মকর্তারা। উল্লেখ্য, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মত্যুর প্রসঙ্গ ধরেই উঠে আসে বলিউডে মাদক চক্রের প্রসঙ্গ।

এরপর বলিউড ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যের শোবিজ জগতের মানুষের নাম মাদকের সঙ্গে জড়িত থাকার বিষয়ে উঠে আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯