সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আমিরাতে রপ্তানি করছেন ধোনি নিজের উৎপাদিত সবজি

আমিরাতে রপ্তানি করছেন ধোনি নিজের উৎপাদিত সবজি

নিজস্ব প্রতিবেদক :: সাবেক ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি সংযুক্ত আরব আমিরাতে তার ক্ষেতে উৎপাদিত সবজি রপ্তানি করছেন। রানচিতে তার ৪৩ একরের একটি ফার্ম হাউজ আছে। সেখানেই উৎপাদিত হয়েছে এই সবজি। যা ঝাড়খান্ড কৃষি বিভাগের মাধ্যমে যাচ্ছে আরব আমিরাতে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সবজি রপ্তানির এই প্রক্রিয়া প্রায় শেষ ধাপে। ‘অল সিজন ফার্ম ফ্রেশ’ রপ্তানি কারক প্রতিষ্ঠান ধোনির থেকে কিনে সরাসরি মরুর দেশটিতে রপ্তানি করবে এই সবজি। ধোনির ক্ষেতে উৎপাদিত সবজির মধ্যে রপ্তানি করা হচ্ছে-স্ট্রবেরি, বাঁধাকপি, ব্রকলি, মটরশুটি এবং পেঁপে। ধোনির ৪৩ একরের মধ্যে ১০ একর জমিতে চাষ হয়েছে এই জাতের সবজি। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে যাওয়ার আগে করোনার লকডাউনের মধ্যে কৃষিতে বেশ মনোযোগী হয়ে ওঠেন ভারতকে বিশ্বকাপ (৫০ ওভারের), টি-২০ বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতানো অধিনায়ক ধোনি। ওই সময় ট্রাক্টর দিয়ে জমি চাষ করার একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। সে সময় তিনি জানান যে, অল্পদিনে পেঁপে চাষের পর ২০ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয় এমন তরমুজ চাষ সম্পর্কে ধারণা নিয়েছেন তিনি। করোনার মধ্যে তার ফার্ম হাউজের ম্যানেজার ও বাল্যবন্ধু মিহির দিবাকর সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, তাদের টিমে থাকা কয়েকজন শস্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানী বিশেষ ধরনের সার নিয়ে গবেষণা করছেন। নতুন ওই সার বাজারে আসতে তিন মাসের মতো লাগবে।

ধোনি এর আগে তার কৃষি সম্প্রসারণের অংশ হিসেবে কালো মুরগি চাষ শুরু করেন। যার মাংস খুব সুস্বাদু, দামি এবং শরীরের জন্য উপকারী। ধোনির দেখা দেখি অনেকে ওই মুরগি চাষে আগ্রহী হতে পারে বলেও উল্লেখ করা হয়। এবার ধোনির সবজি রপ্তানি নতুন ব্র্যান্ড হিসেবে দাঁড়াবে এবং অন্যদের চাষে উদ্বুদ্ধ করবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯