সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ক্যাটরিনা প্রেম বিক্রি করবেন না

ক্যাটরিনা প্রেম বিক্রি করবেন না

নিজস্ব প্রতিবেদক :: বলিউডে বইছে বড়দিনের হাওয়া। কারিনা কাপুর, ভাট পরিবার আর ক্যাটরিনা কাইফের বড়দিনের পার্টির ছবি ভক্তরা দারুণ পছন্দ করেছেন। ক্যাটরিনা কাইফের পার্টিতে উপস্থিত হয়েছিলেন কথিত প্রেমিক ভিকি কৌশল। আরও গিয়েছিলেন করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, কবির খান, অনন্যা পান্ডে, ঈশান খাট্টার, অঙ্গদ বেদি, নেহা ধুপিয়াসহ অনেকে। ক্যাটরিনার সঙ্গে যে সালমান খানের প্রেম ছিল, সে কথা স্বীকার করেছেন দুজনেই। প্রেম ভেঙে যাওয়ার কথাও বলেছেন জনসমক্ষে। তবে প্রেম ভাঙার কারণ নিয়ে দুজনের কেউই কিছু বলেননি। তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সালমান আর ক্যাটরিনার মাঝে ‘ব্রেকআপ’ শব্দটা নিয়ে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। সে দিনগুলোও এখন গত হয়েছে। রণবীর প্রেম করছেন আলিয়া ভাটের সঙ্গে। আর ক্যাটরিনা? প্রেম নিয়ে আলোচনায় বরাবরই তাঁর সঙ্গে আসছে ভিকি কৌশলের নাম। ক্যাটরিনা বা ভিকি—কেউই নিজেদের প্রেম স্বীকারও কিংবা অস্বীকার—কোনোটাই করেননি। ভিকি কি আপনার নয়া প্রেমিক? ফিল্মি বিট–এর এমন প্রশ্নের উত্তরে ক্যাটরিনা বলেন, ‘গুজব আমাদের নিত্যদিনের সঙ্গী। যে জীবন যাপন করছি, এটি তার অপরিহার্য অংশ। তাই এগুলো নিয়ে মাথা ঘামাই না। যতক্ষণ আপনার কাজ আছে, সেই কাজের প্রতি মানুষের ভালোবাসা আছে, ততক্ষণ আপনি আছেন। তাই আমি কেবল কাজে বিশ্বাসী। সেখানে একদিন রোদ উঠবে, পরদিন হয়তো উঠবে না। সেটাও জীবনের অংশ। প্রেম যদি করেও থাকি, সেটা বিক্রি করে আমি আলোচনায় থাকতে রাজি নই।’

মিড–ডে কে দেওয়া এক সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘যে পরিমাণ পাপারাজ্জি ঘরের বাইরে দিনরাত ২৪ ঘণ্টা ক্যামেরা তাক করে দাঁড়িয়ে থাকে, প্রেম করলে আপনারা জানতেন না? আমি বুঝি, তাঁরা তাঁদের কাজ করছেন, আমরা আমাদের। এগুলো আমাদের বেছে নেওয়া জীবনের অংশ। তাই কোনো অভিযোগ নেই। তবে নিজের ব্যক্তিগত জীবনের কতটুকু আমি শেয়ার করব, কতটুকু নিজের কাছে রেখে দেব, সেটুকুর স্বাধীনতা নিশ্চয়ই আমার আছে। আর আমি নিজের ব্যক্তিগত জীবনকে খোলা বই বানানোয় বিশ্বাসী নই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯