সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পালালেন বাদশা,নাইটক্লাব থেকে গ্রেপ্তার ঋত্বিকের প্রাক্তন স্ত্রী

পালালেন বাদশা,নাইটক্লাব থেকে গ্রেপ্তার ঋত্বিকের প্রাক্তন স্ত্রী

অনলাইন বিনোদন :: মুম্বাইয়ের একটি নাইট ক্লাবের পার্টি থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানকে। এ সময় পালিয়ে গেছেন ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশা। করোনায় স্বাস্থ্যবিধি না মেনে ক্লাবে পার্টি করায় মুম্বাই পুলিশ সুজান খানকে গ্রেপ্তার করে। এ সময় ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না এবং গায়ক গুরু রনধাওয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। মুম্বাইয়ের ম্যারিয়ট হোটেলের ড্রাগন ফ্লাই ক্লাবে স্বাস্থ্যবিধি না মেনে চলছিলে ওই পার্টি। সেখানে অভিযান চালায় পুলিশ। সোমবার রাত আড়াইটার দিকে পুলিশ ওই অভিযান চালায়। ড্রাগন ফ্লাই ক্লাব থেকে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যেই ছিলেন সুজান, রায়না এবং গুরু। তবে তারা তিনজনই জামিনে মুক্ত আছেন। রিপাবলিক টিভি জানায়, একই পার্টিতে বাদশাও ছিলেন। তবে তিনি পেছনের দরজা দিয়ে পালাতে সক্ষম হন।

করোনার রাতে করোনার জন্য কারফিউ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। নতুন বছর এবং বড়দিনকে মাথায় রেখে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি সামাল দিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। কিন্তু নিয়ম অমান্য করে খোলা ছিল ড্রাগন ফ্লাই ক্লাব ক্লাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯