সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কতদিন আর কাঁদবে একটা ছোট্ট সম্পর্কের জন্য ?

কতদিন আর কাঁদবে একটা ছোট্ট সম্পর্কের জন্য ?

নিজস্ব প্রতিবেদক :: ফের শুরু হয়েছে হৃতিক রোশন ও কঙ্গনা রনৌতের লড়াই। ২০১৬ সালে কঙ্গনার বিরুদ্ধে হৃতিকের করা ‘ই-মেইল’ বিতর্ক মামলা এবার সাইবার সেল থেকে গেলো ক্রাইম ব্রাঞ্চের ইন্টালিজেন্স ইউনিটের হাতে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- এই মামলা এতোদিন ছিলো মুম্বাই পুলিশের সাইবার প্রতারণা শাখার হাতে, তবে হৃতিকের অভিযোগ গত চার বছরে এই মামলা বেশিদূর এগোয়নি। দিন কয়েক আগে মুম্বাইয়ের পুলিশ কমিশানারকে এই সম্পর্কে চিঠি লিখেছিলেন হৃতিকের আইনজীবী মহেশ জেঠমালানি। পরে গত ১৪ ডিসেম্বর এই মামলা হস্তান্তর করা হয় ক্রাইম ইন্টালিজেন্স ইউনিটে। এই মামলায় নতুন মোড় আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হৃতিককে খোঁচা দিয়ে কঙ্গনা লিখেছেন, ‘আবার তার কান্না শুরু হলো, আমাদের ব্রেক-আপের এত বছর পর এবং তার ডিভোর্সও হয়ে গিয়েছে তবুও তিনি কিছুতেই এগিয়ে যাচ্ছেন না। কোনও মেয়েকে ডেট করছে না, যখন আমি কিছু সাহস জুগিয়ে আমার ব্যক্তিগত জীবনে আশার আলো খুঁজছি তখন আবার এই নাটক শুরু করলেন হৃতিক। একটা ছোট্ট সম্পর্কের জন্য আর কতদিন কাঁদবে?”

ঘটনার সূত্রপাত্র ২০১৬ সালে এক সাক্ষাৎকারে কঙ্গনা হৃতিককে ‘সিলি এক্স’ বলে সম্বোধন করার পর থেকেই। এরপরই কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ এনে হৃতিক বলেছিলেন ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে কঙ্গনার ই-মেইল অ্যাকাউন্ট থেকে তাকে ১৪৩৯টি মেল পাঠানো হয়েছে। যা বলিউডের এই অভিনেতার উপর মানসিক চাপ সৃষ্টি করেছে।

২০১৩ সালে ‌‘কৃষ-থ্রি’ ছবিতে অভিনয়ের সময় ঘনিষ্ঠতা বাড়ে হৃতিক-কঙ্গনার। ২০১৪ সালে করণ জোহরের পার্টিতে অন্তরঙ্গ অবস্থায় কঙ্গনা-হৃতিকের একটি ছবিও ভাইরাল হয়। কঙ্গনা বারবার হৃত্বিকের সঙ্গে প্রেম সম্পর্ক থাকার কথা দাবি করলেও সেটি উড়িয়ে দিয়েছেন অভিনেতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯